ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ আগস্ট, ২০২৬
৪:৫৯ পূর্বাহ্ণ
50 ভিউ

ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬ | ৪:৫৯ 50 ভিউ
মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা গিয়েছিল অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। তারপর থেকেই সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা, সম্পর্কে জড়িয়েছেন দুইজনে। বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয়, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সেই দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এবার সেই জল্পনাতেই কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে তাদের নিয়ে আলোচনা দেখে অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’ মৃণাল আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব না ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বরং বেশি মানুষের কাছে তা পৌঁছোতে পারে। মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার মন্তব্য থেকে আপাতত এটুকু স্পষ্ট, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত খবর নেই। এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে নানা দাবিও প্রকাশ্যে এসেছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়ে করবেন তারা—এমন খবরও ঘুরেছিল সমাজমাধ্যমে। পরে সেই দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনও খবর মেলেনি। মৃণালও একাধিক বার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে