কার সংসার ভাঙছেন সামান্থা? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ
221 ভিউ

কার সংসার ভাঙছেন সামান্থা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১১:০২ 221 ভিউ
দক্ষিণী তারকাদের ব্যক্তিগত জীবন যেন একেকটি সিনেমার চেয়েও নাটকীয়। এক সময় যিনি নিজেকে 'ভুক্তভোগী' বলে দাবি করেছিলেন, এবার তার দিকেই ঘুরে গেল অভিযোগের তীর। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর শোভিতা ধুলিপালার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন সামান্থা রুথ প্রভু। দাবি উঠেছিল, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশেই নষ্ট হয়েছিল তাদের সুখের সংসার। আর এবার সেই সামান্থার বিরুদ্ধেই উঠল একই বিস্ফোরক অভিযোগ। তৃতীয় ব্যক্তি হয়ে নাকি তিনি ভেঙেছেন অন্য এক জুটির সম্পর্ক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রেম করছেন রাজ ও ডিকে জুটি-খ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। জল্পনার শুরু তাদের মিশিগান সফর দিয়ে। সম্প্রতি সেখান থেকে নিজেদের একান্ত কিছু মুহূর্ত ভাগ করে নেন সামান্থা-রাজ। সেখানে অভিনেত্রীকে দেখা যায় বেশ স্বাভাবিক। এমন অবস্থায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাক্তন শ্যামলী দে। ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে লেখেন, ‘ওখানে ছিলাম। এগুলো করেওছি।’ এর পর তিনি আরেকটি পোস্ট করেন ধর্ম নিয়ে। সেখানে দেখা যায় অর্জুন প্রশ্ন করেন, ‘জয় বা পরাজয় না হলে কী আসে যায়?’ উত্তরে কৃষ্ণ বলেছিলেন, ‘ধর্মই গুরুত্বপূর্ণ’। আরেকটি ছবিতে লেখা, জীবনের মহান সুবর্ণ নিয়ম, সঙ্গে কিছু করণীয় জিনিসের তালিকা। সে থেকে নেটিজেনরাও ধরে নিয়েছেন, হয়তোবা রাজ-শ্যামলীর সংসার ভাঙনের পেছনে থাকতে পারে সামান্থার উপস্থিতি, যে কারণে প্রতিক্রিয়া হিসেবে এটি লিখেছেন রাজের প্রাক্তন শ্যামলী। রাজ-সামান্থা মূলত মিশিগানে ছিলেন একটি ইভেন্টে অংশ নিতে। ছবিতে দেখা যায়, রাজ নিদিমোরু সামান্থাকে জড়িয়ে ধরেছেন, যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ডেট্রয়েট (হার্ট অ্যান্ড ইভিল আই ইমোজি)’ উল্লেখ্য, রাজ বর্তমানে সিংগেল ও সামান্থাও সিংগেল। তবে ২০১৫ সালে লেখিকা শ্যামলী দে-কে বিয়ে করেছিলেন রাজ এবং তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা, তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে