কারও সংসারেই আমি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি হতে চাই না – বর্ণমালা টেলিভিশন

কারও সংসারেই আমি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি হতে চাই না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৮ 125 ভিউ
প্রীতি জিনতা, বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন। হিন্দি সিনেমায় শুধু অভিনয়ের জন্যই নয়, প্রীতি তার যৌক্তিক সাক্ষাৎকার এবং মতামতের জন্যও পরিচিত ছিলেন। এর একটি উদাহরণ হলো, সিমি গারেওয়ালের শো, ‘রেন্ডেজভাস উইথ সিমি গারেওয়াল’-এ তার উপস্থিতি। এ চ্যাট শোতে একবার উপস্থিত হয়ে প্রীতি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিরুদ্ধে তীব্রভাবে কথা বলেছিলেন। যেখানে একপর্যায়ে অভিনেত্রী বলেছেন, ‘কারও সংসারেই আমি দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি হতে চাই না। আমি ঘর ভাঙায় বিশ্বাস করি না, বিশেষ করে যেখানে বাচ্চারা জড়িত। সেই বাচ্চারা শেষ পর্যন্ত জটিল হয়ে ওঠে।’ ‘কাল হো না হো’। অভিনেত্রী আরও বলেন, ‘যদি আমি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হই, সেখানে বিকল্প কী আছে সেটাও আমি দেখার চেষ্টা করি। আমি সব সময় এমন পরিস্থিতির দিকে তাকাই ও ভাবি, আমি কি এ ব্যক্তির সঙ্গে এতটাই সম্পর্কে জড়াব যে, আমি তাকে বিয়ে করব? না। এটা কি ওয়ান-নাইট স্ট্যান্ড? না। সম্ভবত, আমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়াব, এক সপ্তাহ, ১০ দিন, অথবা দুই মাস ধরে এটি চলমান থাকবে এবং তারপর, আমরা একে অপরকে ঘৃণা করব, আমরা একে অপরের প্রতিশোধ নিতে চাইব। তাহলে কেন এই পথে যাব? আমি সেই মেয়ে হতে চাই না যার সঙ্গে কোনো নারী বসে অভিশাপ দিচ্ছে যে, সে তার বৈবাহিক সুখ নষ্ট করেছে। আমি সব সময় বিবাহিত ছেলেদের থেকে দূরে ছিলাম।’ সম্প্রতি পুরোনো সেই সাক্ষাৎকারে এ মন্তব্য সংবলিত ক্লিপটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা এতে প্রতিক্রিয়া জানাতে শুরু করে। একজন বলেন, ‘আমি চাই রেখা এবং শ্রীদেবী এটি দেখুক।’ মূলত মন্তব্য ছিল, অমিতাভ বচ্চন এবং বনি কাপুরের সঙ্গে উভয় অভিনেত্রীর কথিত সম্পর্কের ওপর একটি কটাক্ষ, যেখানে তারা দুজনেই সে সময়ে বিবাহিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে প্রীতি জিনতা তার সাবেক ব্যবসায়িক অংশীদার নেস ওয়াদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। কিন্তু একটি বিতর্কে এ দম্পতি আলাদা হয়ে যান, যেখানে অভিনেত্রী ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও দায়ের করেন। প্রীতি বর্তমানে ২০১৬ সাল থেকে জিন গুডএনাফের সঙ্গে সুখী বিবাহিত জীবনযাপন করছেন এবং ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা