কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত – বর্ণমালা টেলিভিশন

কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৯ 87 ভিউ
প্রায় ১২ ঘণ্টা বন্ধের পর কাতারের আকাশসীমা উন্মুক্ত হয়েছে। এ কারণে সচল হয়েছে দোহাগামী ফ্লাইট। ওমানের মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটও দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। এমনকি দোহাগামী ফ্লাইট ওমানের মাস্কটে ল্যান্ড করে সেখান থেকে ফুয়েল নিয়ে আবারও ঢাকায় চলে আসে।’ রওশন কবীর আরও বলেন, ‘বর্তমানে কাতার আকাশসীমা মুক্ত ঘোষণা করায় আমাদের ফ্লাইটগুলো আবারও চালু করা হয়েছে।’ মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটের যাত্রীদের হোটেল এবং বিমানবন্দরে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় ওই ফ্লাইট দোহার উদ্দেশ্যে ছেড়ে যায়। এমনকি দোহা হয়ে জেদ্দা যাওয়ার ফ্লাইটে দোহার যেসব যাত্রীদের শাহজালালে অফলোড করা হয়, তাদেরও দোহা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিমানের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখন আর কোনও সমস্যা নাই। কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় শুধুমাত্র দোহার ফ্লাইট বন্ধ ছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট স্বাভাবিক ছিল। হজের ফ্লাইটেরও কোনও ব্যাঘাত ঘটেনি।’ প্রসঙ্গত, গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে আমেরিকার সেনাঘাঁটির এয়ারবেইজে ইরানির হামলার পর কাতার তার আকাশ বন্ধ ঘোষণা করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে