উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত – বর্ণমালা টেলিভিশন

উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১১:০৯ 146 ভিউ
বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটি উটের দুধের ব্যবসা। এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান। মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’ কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন— উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’ সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এ জন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’ উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার