ঈদে আসছে তটিনীর ‘মন মঞ্জিল’ – বর্ণমালা টেলিভিশন

ঈদে আসছে তটিনীর ‘মন মঞ্জিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:১০ 115 ভিউ
নাটকের ব্যস্ত তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। কুরবানির ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত ঈদেও তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়। ওই সময় এ অভিনেত্রীর তিনটি নাটক ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। এর মধ্যে একটি হচ্ছে ‘মন দিওয়ানা’। হাসিব হোসাইন রাখির পরিচালনায় এতে তিনি জুটি বেঁধেছিলেন তৌসিফ মাহবুবের সঙ্গে। এবার এ জুটিকে নিয়েই একই নির্মাতা নির্মাণ করলেন ‘মন মঞ্জিল’ নামে আরও একটি নাটক। শুটিং হয়েছে রাজশাহীতে। এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমার অভিনীত প্রত্যেকটি নাটক আমার কাছে ভালোবাসার। কিন্তু এরপরও কিছু নাটক থাকে যা একটু বেশিই পছন্দের হয়। এটিও তেমন একটি। গত ঈদের মন দিওয়ানা যারা পছন্দ করেছেন, তাদের জন্যই মন মঞ্জিল। এটির শুটিং করতে গিয়ে আনন্দের সঙ্গে অনেক কষ্টের অভিজ্ঞতাও রয়েছে। সব কষ্ট দূর হবে যদি নাটকটি দর্শক পছন্দ করেন।’ এছাড়া এবারের ঈদে নিজের অভিনীত একাধিক নাটক প্রচার হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এরমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। বাকি নাটকগুলোর শুটিং ঈদের আগেই শেষ হয়ে যাবে বলেও জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা