ইসরাইলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১০:২৭ 140 ভিউ
ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের নিকট ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। জরুরি পরিস্থিতিকে সেটিকে আবুধাবিতে অবতরণ করে। এই ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবগামী সব ফ্লাইট ৬ মে ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দিল্লি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট এআই১৩৯, যা একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ, তেল আবিবে পৌঁছানোর এক ঘণ্টারও কম সময় আগে দিক পরিবর্তন করে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ অনুসারে, ওই সময় উড়োজাহাজটি জর্ডানের আকাশসীমা অতিক্রম করছিল। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সেটি ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এ ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘৩ মে ২০২৫ তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী আমাদের ফ্লাইট এআই১৩৯-কে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে অবতরণ করানো হয়েছে। উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই আবুধাবিতে অবতরণ করেছে এবং দ্রুতই দিল্লিতে ফিরিয়ে আনা হবে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের তেল আবিবগামী সব ফ্লাইট ৬ মে ২০২৫ পর্যন্ত স্থগিত থাকবে।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যাত্রীদের সহায়তা দিতে তাদের স্থলকর্মীরা কাজ করছেন এবং যাত্রাপথ পরিবর্তনসহ বিকল্প ব্যবস্থা করে দিচ্ছেন। এ ছাড়াও, এয়ার ইন্ডিয়া বিশেষ ছাড় নীতির ঘোষণা দিয়েছে, যাতে বলা হয়েছে, ‘৩ থেকে ৬ মে ২০২৫-এর মধ্যে যাদের যাত্রার তারিখ রয়েছে, তারা একবারের জন্য ফ্লাইট পুনঃনির্ধারণ করতে পারবেন অথবা সম্পূর্ণ টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আমরা আবারও জানাতে চাই, এয়ার ইন্ডিয়ার কাছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বাগ্রে।’ এদিকে, একইদিন তেল আবিব থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে