নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
ইরানে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করে ইরানের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, যুবরাজ এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, ইসরাইলি হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান কূটনৈতিক সংলাপ ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে ও শান্তিপূর্ণ সমাধানে গৃহীত উদ্যোগগুলোতে বিঘ্ন ঘটিয়েছে।
মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেন, বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগের নীতি গ্রহণযোগ্য নয় এবং মতপার্থক্যের সমাধানে সংলাপই হওয়া উচিত মূল ভিত্তি।
শুক্রবার ইসরাইল ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন বলে তেহরান জানিয়েছে। হামলায় ৭৮ জন নিহত হয়েছে। শনিবার উভয় দেশ পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।
আলোচনার সময় সৌদি যুবরাজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উত্তরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান হজ মৌসুমে ইরানি হজযাত্রীদের সেবা ও নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য।
এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় ইরানে ইসরাইলি হামলার প্রতিক্রিয়া ও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
তারা অঞ্চলে উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর গুরুত্বের ওপর জোর দেন।
এছাড়া, যুবরাজ মোহাম্মদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সঙ্গেও ফোনে কথা বলেন। ইরানে ইসরাইলি হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে এসপিএ জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]