ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা – বর্ণমালা টেলিভিশন

ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ৪:৪৫ 11 ভিউ
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী কিয়ারা আদভানি। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেত্রী হুমা কুরেশি। অভিনেত্রীর তবে, এ ধরনের সমালোচনা ‘অসুস্থ’ ও ‘জঘন্য’। সম্প্রতি একটি অনুষ্ঠানে হুমা বলেন, একই দৃশ্যে অভিনয় করলেও কিয়ারাকে যেভাবে ট্রলের শিকার হতে হয়েছে, অভিনেতা যশকে সে ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। অথচ দুজনই বিবাহিত এবং দুইজনেরই সন্তান রয়েছে। হুমা বলেন, ‘অভিনেত্রীকে নিয়ে সমালোচনা খুবই অসুস্থ ও জঘন্য বিষয়। তবে আমি বিশ্বাস করি, এই সিনেমার নারীরা শেষ পর্যন্ত হাসবেন। কারণ মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না। তাই আমি চাই, সিনেমাটা সব প্রশ্নের উত্তর দিক।’ আলোচনায় উপস্থিত ছিলেন হুমার ভাই ও অভিনেতা সাকিব সালিম। তিনিও সামাজিক মাধ্যমে হওয়া সমালোচনার নিন্দা জানিয়ে বলেন, ‘এরা কারা? আমার মনে হয় বাস্তবের পৃথিবী অনেক বেশি মানবিক, কিন্তু ইন্টারনেট নয়।’ সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাবাহি’ গানে যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পরও কেন কিয়ারা এমন দৃশ্যে অভিনয় করলেন। তবে একই দৃশ্যে অভিনয় করলেও বিবাহিত ও সন্তানের বাবা যশকে প্রায় এই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। শুধু কিয়ারা নন, তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অনেকে তার ইনস্টাগ্রাম পোস্টেও কিয়ারার ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার মাধ্যমে কেজিএফ সিরিজের পর বড় পর্দায় ফিরছেন যশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কুরেশি। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। সূত্র: এনডিটভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?