রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ আগস্ট, ২০২৬
৪:৫৭ পূর্বাহ্ণ
1 ভিউ

আরও খবর

অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই

গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ

বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ

১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা

শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের

রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬ | ৪:৫৭ 1 ভিউ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটিতে কারিগরি কাঠামোর শেষ ধাপের সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হচ্ছে। এসব পরীক্ষার সফল সমাপ্তি নিশ্চিত হলে পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ বাড়ানো হবে এবং আগামী বছরের সূচনালগ্নেই ইউনিটটির বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে গেলে জীবাশ্ম জ্বালানির বিদেশি আমদানির ওপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। জ্বালানি বিশেষজ্ঞদের হিসাব অনুসারে, এই এক ইউনিট চালু হলেই প্রতি মাসে গড়ে ১ হাজার কোটি টাকা এবং বছরে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। পরবর্তীতে দুটি ইউনিটই পূর্ণমাত্রায় সচল হলে এই সাশ্রয়ের পরিধি আরও ব্যাপক আকার ধারণ করবে। অবশ্য এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান উল্লেখ করেছেন যে, বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের সুনির্দিষ্ট হিসাবটি মূলত বিকল্প জ্বালানি হিসেবে কী আমদানি করা হচ্ছে তার ওপর নির্ভর করবে। তিনি জানান, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে গ্রিড সিনক্রোনাইজেশন শুরু করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা সম্পর্কিত চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ইতোমধ্যে প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে এবং দুটি ধাপে শতাধিক পরীক্ষা সম্পন্ন করার পর বর্তমানে জটিল শেষ ধাপের পরীক্ষাগুলো চলছে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ধাপে ধাপে অনুমোদনের ওপর ভিত্তি করেই এই অগ্রগতি অর্জিত হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যকারিতা নিয়ে নিউক্লিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, এ ধরনের কেন্দ্র থেকে নিরবচ্ছিন্নভাবে ‘বেইজলোড’ বিদ্যুৎ পাওয়া সম্ভব। ফলে তেল, কয়লা ও গ্যাসের ওপর চাপ কমার সাথে সাথে বৈশ্বিক বাজারের অস্থিতিশীল মূল্য বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তা সংক্রান্ত ঝুঁকি অনেকটাই কমে আসবে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করতে বাঘাবাড়ী ২৩০০ কেভি, বগুড়া ৪০০ কেভি এবং গোপালগঞ্জ ৪০০ কেভি নেটওয়ার্কের কমিশনিং প্রক্রিয়া শেষ দিকে রয়েছে। তবে উভয় কেন্দ্রের সম্পূর্ণ ক্ষমতার বিদ্যুৎ নির্বিঘ্নে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য সঞ্চালন অবকাঠামোকে আরও প্রস্তুত করা জরুরি। উল্লেখ্য, ২৪০০ মেগাওয়াটের এই মেগা প্রকল্পে দুটি আলাদা ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটির বাণিজ্যিক যাত্রা দেশের সামগ্রিক বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। ‘কৃতিত্ব যার, নাম নেই তার’ এই বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়নের পেছনে যে নেতৃত্ব, পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা কাজ করেছে, তা মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের। ২০১১ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুক্তি করে আওয়ামী লীগ সরকার। ২০১৩ সালে শুরু হয় নির্মাণের আনুষ্ঠানিকতা। ২০১৭ সালে কেন্দ্রটির মূল নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা রোসাটমের মাধ্যমে ৯৩ শতাংশ ঋণ সহযোগিতায় (প্রায় ১১.৩৮ বিলিয়ন ডলার) এই প্রকল্প বাস্তবায়নের পথ তৈরি হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক ও প্রযুক্তিগত চুক্তি এটি। অথচ এখন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলেও এসব ইতিহাস ধামাচাপা পড়ে যাচ্ছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার প্রকল্পটি প্রসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বের কথা এড়িয়ে যাচ্ছে। বিজ্ঞান মন্ত্রণালয়, বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রাণলয়, বিদ্যুৎ উন্নয়ন বিভাগসহ কোনো দপ্তরের কোনো বিবৃতিতে নেই—প্রকল্পটি কবে, কার সময় শুরু হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রকল্পের একজন জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, “বিশ্বমানের একটি প্রকল্পের ইতিহাসকে ছেঁটে ফেলা উচিত নয়। এটা কারও দলীয় অর্জন নয়, রাষ্ট্রীয় সম্পদ—তবে ইতিহাস তো মুছে ফেলা চলে না।” বিশ্লেষকদের মতে, বড় প্রকল্পের সফল বাস্তবায়ন যেমন প্রযুক্তি ও অর্থনৈতিক সক্ষমতার বিষয়, তেমনি রাজনৈতিক নেতৃত্ব ও কূটনৈতিক সম্পর্কের ফলও। রূপপুর কেন্দ্র তার সবচেয়ে বড় উদাহরণ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের এ ধরনের সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তসমূহ আগামী দিনের বাংলাদেশকে এনার্জি নিরাপত্তা, দক্ষতা ও শিল্পায়নে অনেক দূর এগিয়ে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?