ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ | ৬:৩৪ 24 ভিউ
নাটোরের লালপুরে ইমো হ্যাকার গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া বাজারের দক্ষিণ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- একই এলাকার আদম আলীর ছেলে মো. শিহাব আলী (২৫), হাফিজুর রহমানের ছেলে মো. মজনু আলী (২৭), আমিরুল ইসলামের ছেলে মো. মোহন আলী (৩২), মৃত সানোয়ার হোসেনের ছেলে হেলাল আলী (৩৪) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. হোসাইন আল কবির (৩১)। লালপুর থানা সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইমো আইডিতে হ্যাকিংয়ের মাধ্যমে প্রবেশ করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আজ (রোববার) নাটোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই