ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন – বর্ণমালা টেলিভিশন

ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১০ 49 ভিউ
ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল (সোমবার) অপ্রত্যাশিতভাবে তিনি অস্ট্রেলিয়ার সাউথ পার্থে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ৯ সেঞ্চুরিতে চার হাজারের ওপরে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের অংশ ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার মনে করা হয়। রবিন স্মিথের মৃত্যুর বিষয়ে তার পরিবার বলেছে, ‘সবচেয়ে গভীর ও প্রগাড় দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের হ্যারিসন ও মারগাউসের বাবা রবিন স্মিথ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তার মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি।’ রবিন স্মিথ ২০০৪ সালে ক্রিকেটকে বিদায় বলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। অ্যালকোহল আসক্তি ছিল। তবে এটা তার মৃত্যুর কারণ নয় বলে মনে করছে পরিবার। তবু পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের