‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ এপ্রিল, ২০২৬
৮:৪৪ অপরাহ্ণ
49 ভিউ

‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬ | ৮:৪৪ 49 ভিউ
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী। গত রোববার (১২ এপ্রিল) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে তারকা চিহ্ন দিয়ে উল্লেখ করা ছিল ‘নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী নির্বাচনে অংশ নিতে পারবে না।’ তফসিল অনুযায়ী ১৩ এপ্রিলের মধ্যে প্রার্থীরা রিটার্নি কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামী ২৩ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন সভাপতি পদে বদর উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে দিদারুল ইসলাম, এ কে এম কামাল হোসেন খান, মিজানুর রহমান তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক। এর মধ্যে বদর উদ্দিন আহমেদ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদের এমদাদুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের অনেকেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়। এ ব্যাপারে আইনজীবী বদর উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মনোনয়ন বাতিল করার বিষয়টি গঠনতন্ত্র পরিপন্থী। এ ছাড়া যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের মধ্যে অনেকেই কোনো রাজনৈতিক দল বা দলের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। তাদের নামে ৫ আগস্টের পর কোনো মামলাও নেই।’ বদর উদ্দিন আরও বলেন, নির্বাচনের তফসিলে ‘নিষিদ্ধঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টের সহযোগী হলে নির্বাচনে অংশ নিতে পারবে না’ উল্লেখ করার নজির ময়মনসিংহ আইনজীবী সমিতির কোন নির্বাচনে আমরা দেখিনি। তিনি বলেন, মনোনয়ন বাতিলের কারণ জানতে চেয়ে রিটানিং কর্মকর্তার কাছে আজ (বৃহস্পতিবার) চিঠি দিয়েছি। তবে বিকেল পর্যন্ত চিঠির কোনো উত্তর পাইনি। এ বিষয়ে কথা বলতে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা আইনজীবী আব্দুল রাবির মোবাইল ফোনে কল দেওয়া হলে তার সহযোগী ফোন ধরেন। পরে সহযোগীকে অনুরোধ করেও তাকে পাওয়া যায়নি। আইনজীবী সমিতির সদস্যসচিব আইনজীবী প্রিন্সকে কল দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ময়মনসিংহ আইনজীবী সমিতির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ২৭ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে গত ১২ জানুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন নির্ধারিত সময়ে হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা