পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই – বর্ণমালা টেলিভিশন

পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ | ৬:০১ 61 ভিউ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ শুরুর পরও মাঝপথেই শেষ হয়ে গেল পারভেজ হোসেন ইমনের যাত্রা। ফিল্ডিংয়ের সময় চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। চোটের কারণে আজ রাতেই দেশে ফিরে আসছেন এই বাঁহাতি ব্যাটার। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে আসিফ আলীর সঙ্গে মাঠে সংঘর্ষের পর চোটে পড়েন ইমন। পরবর্তী সময়ে এমআরআই স্ক্যানে তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসকরা আগামী কয়েক সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে বলেছেন।’ ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, সতর্ক মূল্যায়নের পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ পারভেজ হোসেন ইমন। পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন তিনি। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই চোটের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে। আগামী ২৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এত অল্প সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এবারই প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়েছিলেন ইমন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লাহোরের জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ৩ ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৭১ রান। এর মধ্যে চোট পাওয়ার দিন মুলতানের বিপক্ষেই মাত্র ১৯ বলে ৪৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই হার্ডহিটার ওপেনার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা