এবার হলিউড যাত্রায় আইশোস্পিড – বর্ণমালা টেলিভিশন

এবার হলিউড যাত্রায় আইশোস্পিড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ | ৬:৫২ 43 ভিউ
বিশ্বখ্যাত ইউটিউবার আইশোস্পিড এবার রূপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন। তবে সরাসরি অভিনয়ে নয় বরং তাকে দেখা যাবে নিজের একটি অ্যানিমেটেড সংস্করণে। এ সৃজনশীল প্রকল্পের জন্য তিনি হলিউডের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সিরিজটির লেখক ও প্রযোজক হিসেবে থাকছেন ম্যাট ওয়েন্স, যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়ান পিস’-এর প্রথম দুই সিজনের সঙ্গে জড়িত ছিলেন। গত বছর নিজের মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নেওয়ার পর ই প্রকল্পের মাধ্যমেই তিনি ফিরছেন। প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটি ‘বিগ শট পিকচার্স’-এর অধীনে তৈরি হচ্ছে, যা প্যারামাউন্টের সাবেক কো-সিইও ব্রায়ান রবিনস এ বছরই প্রতিষ্ঠা করেছেন। রবিনস এর আগে ‘সনিক দ্য হেজহগ’ এবং ‘স্পঞ্জবব’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি তদারকি করেছেন। এছাড়া বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হারমোনি কোরিনও এই প্রজেক্টে প্রযোজক হিসেবে যুক্ত আছেন। জাপানি অ্যানিমের প্রতি আইশোস্পিডের ভালোবাসা দীর্ঘদিনের। ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময়ই অ্যানিমের ভক্ত ছিলাম। এ ধরনের কিছু তৈরি করতে পারা আমার স্বপ্নের মতো। বিশ্বজুড়ে আমার ভক্তদের এটা দেখানোর জন্য আমার আর তর সইছে না।’ বিগ শট পিকচার্সের প্রতিষ্ঠাতা ব্রায়ান রবিনসও আইশোস্পিডের সৃজনশীল দক্ষতার প্রশংসা করে জানিয়েছেন, বিশ্বব্যাপী প্রভাব ফেলার মতো এক অনন্য শক্তি রয়েছে এই তরুণ ইউটিউবারের মধ্যে। সিরিজটির মূল কাহিনি বা প্লট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটি আইশোস্পিডের জীবনের একটি সৃজনশীল আখ্যান হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ৫ কোটি ২০ লাখের বেশি ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে আইশোস্পিড স্ট্রিমিং জগতের শীর্ষে রয়েছেন। টানা দুই বছর (২০২৪ ও ২০২৫) তিনি ‘স্ট্রিমার অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন