আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ | ৬:৪৫ 60 ভিউ
উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দরে আর্জেন্টিনার এক ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে। দলটি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হুমকির পরপরই বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল চালু করা হয়। বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল বিমান ও সংশ্লিষ্ট স্থাপনা তল্লাশি চালায়। তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া না গেলেও উদ্ভুত পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা। এতে যাত্রীদের যাত্রাপথ ও ম্যাচের প্রস্তুতিও বিঘ্নিত হয়। গ্রেফতার হওয়া ফুটবলার হলেন এমিলিয়ানো এন্দ্রিজ্জি, যিনি হিমনাসিয়া ই এসগ্রিমা দে হুহুই-এর ডিফেন্ডার। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তার দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। ২০২৩ সাল থেকেই ৩২ বছর বয়সী এই লেফট-ব্যাক ক্লাবটির হয়ে খেলছেন এবং হয়ে উঠেছেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসা। ফলে তার এই পরিস্থিতির প্রভাব দলের পারফরম্যান্সেও পড়তে পারে। বর্তমানে দলটি প্রিমেরা নাসিওনালে খেলছে এবং প্রমোশনের প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে, তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা