আবার পাকিস্তানি তারকাদের নিয়ে হইচই ভারতে, নিষিদ্ধের দাবি – বর্ণমালা টেলিভিশন

আবার পাকিস্তানি তারকাদের নিয়ে হইচই ভারতে, নিষিদ্ধের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৮:০৭ 183 ভিউ
ভারত-পাকিস্তান সম্পর্ক গত এক মাসে নতুন করে খারাপ হয়েছে। এর জেরে আরও একবার ভারতে নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে পাকিস্তানের শিল্পীদের ওপর। এবার তাদের পাকাপাকিভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে। এর আগে জুলাই মাসের প্রথম দিনেই পাক-তারকাদের প্রতি খানিক যেন শিথিল হয়েছিল ভারতের কড়াকড়ি। কিন্তু একদিন কাটতে না কাটতেই ফের চরম পদক্ষেপ শুরু। পেহেলগাম-কাণ্ডের পরই পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতে। তাদের সামাজিক মাধ্যমও নিষিদ্ধ করা হয়। অভিনেত্রী হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকাদের আর দেখতে পাচ্ছিলেন না এ দেশের অনুরাগীরা। তবে ১ জুলাই হঠাৎ চাউর হয়ে যায় পাক-অভিনেত্রী মাওরাকে সামাজিক মাধ্যমে ফের দেখতে পাচ্ছেন ভারতের অনুসরণকারীর। অথচ নিষেধাজ্ঞা উঠে গেছে কিনা, তা জানা যায়নি। তবে ইনস্টাগ্রাম কিংবা কেন্দ্র সরকারের তরফে ছিল না কোনো ঘোষণা। এরপরই মোড় ঘুরে যায়। নতুন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পাক-তারকা ও তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) ফের নিষিদ্ধ হয় মাওরা, উমনার মতো তারকাদের পাতা। সামাজিক মাধ্যমের তরফে বিশেষ বার্তায় জানিয়ে দেওয়া হয়—এই পাতাগুলো বন্ধ রাখার আইনি কারণ রয়েছে। এদিকে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি করেছে পাকিস্তানি তারকাদের যেন সারাজীবনের মতো নিষিদ্ধ করা হয়। জুলাই মাসের শুরু থেকেই মাওরার সামাজিক মাধ্যমের পাতা কেন দেখা গেল ভারতে? অনেকেই দাবি করেছেন, যান্ত্রিক গোলযোগের কারণে ওই পাতা দেখা গেছে। উল্লেখ্য, গত ২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন পাক অভিনেত্রী মাওরা। কিন্তু পেহেলগাম-কাণ্ড ও ‘অপরেশন সিঁদুর’-এর পর সে দেশের তারকারা ভারতবিরোধী মন্তব্য করায় সম্পর্কের অবনতি হয়। এরপরই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করে, যাতে পাক অভিনেতা-অভিনেত্রীদের সামাজিক মাধ্যমগুলো পুরোপুরি এ দেশে নিষিদ্ধ করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত