আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৯ 132 ভিউ
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। এর আগে, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিনের পিছনের দুইটি লোডেড ওয়াগন নং- ৯৪০২৯, ৯৪০৩২ বগির নীচে বিশেষ কৌশলে রাখা প্লাস্টিকের ৪টি বস্তায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে তথ্য ছিল ট্রেন দিয়ে মাদক যাচ্ছিল। তখন আমাদের একটি টিম ষ্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন ষ্টেশনে দাঁড়িয়ে থাকা বগির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের ৪টি বস্তায় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা