নিউজ ডেক্স
আরও খবর
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি
আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি
এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত
সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত
ঢাকা সফর নয়, বরং আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলাই এখন ভারতের মূল লক্ষ্য—এমনটিই জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
পত্রিকাটির তথ্য মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারতের মূল জাতীয় দল। আর ঢাকায় সাফের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দেখা যেতে পারে তাদের অনূর্ধ্ব-২৩ দল কিংবা রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের।
মূলত সূচির মারপ্যাঁচেই তৈরি হয়েছে এই জটিলতা। সাফের খেলা চলবে ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত, অন্যদিকে ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর।
ভারতের কোচ খালিদ জামিল চান ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্ত দলের মুখোমুখি হতে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামলে জাতীয় দলের আসল লাভ হবে বলেই তাঁর বিশ্বাস।
টাইমস অব ইন্ডিয়াকে খালিদ জামিল বলেন, ‘বিশ্বকাপে খেলে আসা কোনো দলের বিরুদ্ধে খেলার প্রস্তাব যখন এলো, তখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে আমি সায় না দিয়ে পারিনি।’
ভারতের এই মনোভাবের কারণে সাফ টুর্নামেন্টের গতিপথই বদলে যেতে পারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তানের।
আর অন্য গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সফরসঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]