নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী
আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার
ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল
যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার
‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ
ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের
৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
৯ বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার একটি মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. সোহেল হোসেন (৩০) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী চুয়েট বিট পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় চালক গাড়ি ঘুরিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে পোমরা গোচরাবাজার এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, ২০১৭ সালের ১৭ই জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় পরোয়ানা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]