গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬
৫:১৬ পূর্বাহ্ণ
50 ভিউ

গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৬ 50 ভিউ
ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের ঘটনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করা আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন সোমবার এ তথ্য জানায়। আয়ারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত গুগলের তিনটি ফিচার — ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি এবং লোকেশন অ্যাকিউরিসি ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠাটি ইউরোপের তথ্য সুরক্ষা আইন, জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন লঙ্ঘন করেছে। জিডিপিআর কার্যকর হওয়ার পর বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ইউরোপীয় কার্যক্রম আয়ারল্যান্ডে থাকায় দেশটির ডিপিসি এসব প্রতিষ্ঠানের প্রধান ইইউ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পায়। এরপর থেকে সংস্থাটি চার বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করেছে। গুগলকে দেওয়া ৪০৩ মিলিয়ন ইউরোর জরিমানাটি ডিপিসির দেওয়া চতুর্থ সর্বোচ্চ জরিমানা। এছাড়া, গুগলের তথ্য প্রক্রিয়াকরণে ছয় মাসের মধ্যে জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্য করার নির্দেশ দিয়েছে জিডিপি। এ বিষয়ে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গুগল। ডিপিসির ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, গুগলের ব্যর্থতার ফলে ব্যক্তিরা হয়তো জানতে পারেননি যে, তাদের অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রভাবিত করা হচ্ছে বা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা করা হচ্ছে। এর ফলে তারা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণও হারাতে পারেন। প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করায় এই নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি আরও গুরুতর হয়েছে। ইউরোপের কয়েকটি ভোক্তা অধিকার সংগঠন, যার মধ্যে প্যান-ইউরোপীয় ভোক্তা সংগঠন বিইইউসিও রয়েছে, গুগলের অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহারের বিষয়ে অভিযোগ করার পর ২০২০ সালে ডিপিসি এই তদন্ত শুরু করে। অভিযোগের মধ্যে ছিল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নামের অ্যাকাউন্ট সেটিংয়ে গুগলের অবস্থানসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণের বৈধতা ও ন্যায্যতা। এই সেটিং গুগলের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের কার্যকলাপ-সংক্রান্ত তথ্য প্রক্রিয়া করে। এছাড়া লোকেশন হিস্ট্রিও তদন্তের আওতায় ছিল। জানা যায়, মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান অনুসরণ করা হয়। ডিপিসি আরও জানিয়েছে, গুগলের বিরুদ্ধে আরও তিনটি বিধিবদ্ধ তদন্ত চলমান রয়েছে এবং সেগুলোও অগ্রসর পর্যায়ে রয়েছে। তথ্যসূত্র: সামা টিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান