নিউজ ডেক্স
আরও খবর
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল
ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ
প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী
বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ও টাকা ছিনিয়ে নিল যুবদলকর্মীরা। বুধবার বিকালে স্কুল ছুটির পর মতিগঞ্জ আর.এম হাটকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা পায় ওই তরুণী। বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।
জানা যায়, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মতিগঞ্জ আর.এম হাটকে উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের এক ছাত্রীকে টিনশেড একটি ঘরে আটকে রেখে মারধোর এবং দাবি করে ২ যুবক। অপর এক যুবক মেয়েটির পক্ষে কথা বলেন। তার নাম মিরাজুল ইসলাম। তাকেও এক পর্যায়ে মারধোর ওই ২ যুবক।
মিরাজ বলেন, তার সহপাঠী (ভুক্তভোগী ছাত্রী) স্কুল ছুটির পর কথা বলছিলেন। এমন সময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাউল রোমান এর সহযোগী স্থানীয় যুবদলকর্মী অয়ন (২১) ও মেহেদি (২২) তাদের নির্জন স্থানে নিয়ে যায়। দুজনকে মারধোর করে টাকা দাবি করে এবং তাদের মোবাইলে ভিডিও ধারন করে। এক পর্যায়ে স্কুল ছাত্রী কানের দুল এবং উভয়ের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
এব্যারে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোজবাউল রোমান বলেন, তারা দলীয়কর্মী। এ কারণে সম্পর্ক আছে, তবে তাদের ব্যক্তিগত অপরাধের দায় নিবে না যুবদল।
সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেওয়ার পর পুলিশ পৌঁছার আগেই উভয় পক্ষ পালিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
