একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ আগস্ট, ২০২৬
৪:৪০ পূর্বাহ্ণ
2 ভিউ

আরও খবর

মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’

মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি

ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ

‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই

ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন

হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার

একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ | ৪:৪০ 2 ভিউ
রাজধানীর জনাকীর্ণ দুটি মেট্রোরেল স্টেশন—মিরপুর ১০ নম্বর এবং ফার্মগেটের নিচে একই সময়ে সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ ১লা আগষ্ট, শনিবার দুপুরের এই জোড়া ঘটনায় মুহূর্তের মধ্যেই থমথমে পরিস্থিতি তৈরি হয় আশেপাশের এলাকাগুলোতে। খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর ও তেজগাঁও এলাকায় একযোগে দুটি স্থানে বোমা সদৃশ বস্তু পাওয়ার তথ্য আসে। সংবাদ পাওয়া মাত্রই সিটিটিসির বিশেষ দল দ্রুত সেখানে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে। ঘটনার বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, বিশেষ টিম তাৎক্ষণিকভাবে পৌঁছালেও উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পথচারীদের ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপর একটি বেওয়ারিশ বস্তা পড়ে থাকতে দেখেন নিরাপত্তা কর্মীরা। ঘটনাটি সন্দেহজনক মনে হলে মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানায়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি পিলারের পাশে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তাটি পড়ে ছিল। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ ভেবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।” মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, বস্তার ভেতরে কী রয়েছে তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। তবে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মেট্রোরেল স্টেশন ও আশেপাশের এলাকায় একের পর এক বোমা ও সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনা নগরবাসীর মনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। উল্লেখ্য, গত ২৪শে জুলাই রাতে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত একটি ছাতার ভেতর থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়। এর পরপরই ৩০শে জুলাই রাতে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে আরও একটি শক্তিশালী বোমা উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর পর এসব ঘটনার ধারাবাহিকতায় আজকের ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত উদ্বেগের সৃষ্টি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র