রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ – বর্ণমালা টেলিভিশন

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ July, ২০২৬ | ৫:৪০ 171 ভিউ
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে মিরপুর থেকে সর্বাধিক ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৬৮টি মামলা করা হয়েছে। শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, পুলিশের রমনা বিভাগ ৪১, লালবাগ ২৬, ওয়ায়ী ৫২, মতিঝিল ৪৮, তেজগাঁও ৫৫, মিরপুর ৯৭, গুলশান ৩৯, উত্তরা ৬৩ এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, একটি চাপাতি, একটি চাকু, একটি রশি, দুটি প্যাথেডিন ইনজেকশন, ২৪টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪ টি প্রাণী, ৭৫ কেজি লেবু, একটি মেমো ও দুজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাজধানীতে ৪২২ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। সেদিন ৮৯টি মামলা হয়। আর মঙ্গলবার ১২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। পুলিশ বলছে, নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের