হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬
৫:২৭ পূর্বাহ্ণ
2 ভিউ

হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ | ৫:২৭ 2 ভিউ
মেডিকেল কলেজ হাসপাতাল চালু ও নিয়মিত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সড়ক অবরোধের কারণে সুনামগঞ্জ-সিলেট, সুনামগঞ্জ-জামালগঞ্জ এবং সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং তিনটি সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২১ সালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল নামে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্যাম্পাসসংলগ্ন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে মেডিকেল কলেজের একাডেমিক ও আবাসিক ভবন চালু থাকলেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনূস সরকারের সময়ে মেডিকেল কলেজের নাম পরিবর্তনেন পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, হাসপাতাল চালু না থাকায় নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নশিপ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের চিকিৎসাবিষয়ক ব্যবহারিক জ্ঞান অর্জন বাধাগ্রস্ত হচ্ছে এবং তাদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আন্দোলনকারীরা জানান, ২০২৫ সালে ওয়ার্ড ক্লাস চালুর দাবিতে তারা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করলে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়। এরপর দিরাই সড়কের মদনপুর ক্যাম্পাস থেকে জেলা সদরে গিয়ে শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসে অংশ নিলেও স্থায়ী সমাধান হয়নি। তারা আরও জানান, মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজ এক বছরেরও বেশি আগে শেষ হয়েছে। কিন্তু এখনো হাসপাতালটি চালু না হওয়ায় শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারছেন না এবং নিয়মিত ওয়ার্ড ক্লাস থেকেও বঞ্চিত হচ্ছেন। গত বছর আন্দোলনের পর এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও ইউনূস সরকার ও বর্তমান সরকার হাসপাতাল চালুর কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। মেডিকেল শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, আমাদের অনেকের পড়াশোনা শেষ হওয়ার পথে। কিন্তু আমরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ও ওয়ার্ড ক্লাস পাচ্ছি না। শুধু বই পড়ে ডাক্তার হওয়া সম্ভব নয়। ব্যবহারিক শিক্ষা ছাড়া আমরা দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারব না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন