নিউজ ডেক্স
আরও খবর
জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা
চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
উন্নয়নের তারকা নয় বাংলাদেশ
খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে
ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ
এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা
ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন পারভেজকে (৩৫) নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী নেতারা।
শুক্রবার মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড নিজকুঞ্জরা গ্রামে নিজ বাড়িতে খুন হয় তিনি। নিহত পারভেজ নুর আহম্মদ মাস্টারবাড়ি আবু তাহের এর ছেলে।
নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
জানা গেছে, সদ্য কারামুক্ত ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন যুবলীগ নেতা পারভেজের সাথে একই গ্রামের সাদেক মিয়ার ছেলে বিএনপি নেতা শাহাদাত হোসেন ও তার ভাই মামুনুর রশিদ মামুনের সঙ্গে ৫ই আগস্টের পর থেকে দোকান সংক্রান্ত বিরোধ হয়। পারভেজের দোকান দখলে নেওয়ার চেষ্টা করে আসছিলেন তারা।
এর জেরেই মধ্যরাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
নিহতের বাবা জানান, আজ ২৭শে জুন, শনিবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
