মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের – বর্ণমালা টেলিভিশন

মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ June, ২০২৬ | ৬:৫৪ 92 ভিউ
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক সভা পরিচালনা ও নির্বাচনী প্রার্থী ঘোষণা করার এক নজিরবিহীন ঘটনা ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে জামায়াতে ইসলামীর এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। জানা গেছে, গত ২৩শে জুন, মঙ্গলবার মাগরিবের নামাজের পর চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার ও টেবিল বসিয়ে এক দলীয় সভার আয়োজন করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। ওই সভা থেকে আগামী ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মনোহর বাদশা নামে এক ব্যক্তিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল। আজ ২৫শে জুন, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আমির নিজেই। এই রাজনৈতিক সভায় জামায়াতের উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজমসহ উপজেলা ও ইউনিয়নের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মসজিদের ভেতরে চেয়ার-টেবিলে বসে নেতাদের রাজনৈতিক আলোচনার ছবি ফেসবুকে আসতেই সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন। মাওলানা আজিজুর রহমান নামে একজন আলেম জানান, মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা। মুফতি হাবিবুল্লাহ জালালি নামে আরেক হাক্কানি ওলামা বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে কীসের ভন্ডামি, এরা ইসলামের নামে ভন্ডামি শুরু করে দিয়েছে।’ চকপাড়া এলাকার একটি মাদ্রাসার মুহতামিম আলহাজ ইয়াসির আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “জামায়াতে ইসলামী মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় প্রোগ্রাম করে মসজিদের আদব মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি।” এই বিষয়ে হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেন, “আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা বা গিবত করা হয়ে থাকে; যা মসজিদের ভেতরে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া, এভাবে চেয়ার-টেবিল নিয়ে বসে দলীয় প্রোগ্রাম করার মাধ্যমে যদি মসজিদের সৌন্দর্যহানি হয়ে থাকে, তবে তা নিশ্চিতভাবেই মসজিদের আদবের চরম লঙ্ঘন।” পবিত্র উপাসনালয়কে এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ঘটনাটি নিয়ে মিঠাপুকুর জুড়ে এখনো থমথমে পরিস্থিতি ও পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ