বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ | ৫:২৯ 30 ভিউ
ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় মদসহ ‘পরশুরাম ক্লিনিক’র অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। গতকাল ২০শে জুন, শনিবার সকালে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার ও চালকসহ দুই জন চোরাকারবারীকে আটক করে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রীজের উপর পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হকের মালিকানাধীন পরশুরাম ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায় পরশুরাম থানার একটি টহলদল। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১২ কার্টনে মোড়ানো ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মাদক বহনের দায়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গাড়িটির চালক জসিম উদ্দিন (৫১) ও তার সহযোগী মিনহাজুর রহমান (২১) কে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪