নিউজ ডেক্স
আরও খবর
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক
জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ
উচ্চশিক্ষায় আবাসিক সংকট
ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায়
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
ওয়াহিদুর রহমান ভূঁইয়ার বাবা যখন মারা যান—তার এইচএসসি পরীক্ষার ঠিক চারদিন পর—তখন তার পরিবার স্বভাবতই শোকগ্রস্ত ছিল। এরপরে যা হয়েছে তা ওয়াহিদের পরিবারকে আরও অনেক গভীর শোকে সত্যিকারার্থে দাফন করেছে। শত শোকের মাঝেও ওয়াহিদুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির সুযোগ পান। তার লক্ষ্য ছিল বিসিএস (প্রশাসন বা শিক্ষা ক্যাডার) জয় করে পরিবারের দায়িত্ব নেওয়া, কারণ তাদের উপার্জনের আর কেউ ছিল না।
ওয়াহিদুরের শিক্ষাজীবন তছনছ করে দেয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ২০২৪ সালের ১৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা যখন একটি স্লোগান দেয়, ‘তুমি কে ? আমি কে ? রাজাকার, রাজাকার’ যার মূল সূত্রই ছিল মুক্তিযুদ্ধের সমর্থক যারা কোটা আন্দোলনের বিরুদ্ধে তারা অনেকটা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির বাংলাদেশী সহযোগী রাজাকারদের সমতুল্য’ তখন তার বিপরীতে তিনি “তুমি কে ? আমি কে ? বাঙালি, বাঙালি” স্লোগানটি অনলাইনে পোস্ট করেন। এই পোস্ট এবং ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের কারণে তাকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়, যা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মিছিলে অংশগ্রহণের ভিডিওকে সে যে ছাত্রলীগ করে তা প্রমাণের জন্য যথেষ্ট বলে অভিহিত করে।
এই পরিস্থিতির চাপে তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন। স্রষ্টার প্রতি বিশ্বাস,পরিবারের সম্মানের কিথা ভেবে এবং কিছু শুভাকাঙ্ক্ষীর উপদেশ শুনে ওয়াহিদ কোনমতে আত্মহত্যা থেকে নিজেকে বিরত রাখেন বলে এ লেখককে জানান।
ওয়াহিদ বলেন আমার মায়ের পক্ষে আমাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো সম্ভব না এবং ইউজিসি-র নিয়মের কারণে অন্য কোনো প্রতিষ্ঠানেও তিনি ভর্তি হতে পারছেন না। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার তার জন্য রুদ্ধ হয়ে রয়েছে। ওয়াহিদ এর বয়স হচ্ছে মাত্র তেইশ।
এই গবেষণার অংশ হিসেবে সংগৃহীত অসংখ্য গল্পের মধ্যে ওয়াহিদের গল্পও আছে—বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী, যারা প্রত্যেকেই ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে প্রদত্ত সকল সাক্ষ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা স্বেচ্ছায় জমা দেওয়া হয়েছে, তাদের বক্তব্য তারা গবেষণা ও অ্যাডভোকেসির কাজে ব্যবহারের জন্য তাদের অনুমতি প্রদান করেছেন। এই পাঁচজনই একটি অভিন্ন গল্প শেয়ার করেছেন—এমন এক প্রজন্মের গল্প, যেখানে তাদের বিরুদ্ধে কোন সুস্পষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও, আইনী প্রক্রিয়া না মেনে,কোন রায়ের তোয়াক্বা না করে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা জীবন।
নয় মিনিটের ফেসবুক
১৫ জুলাই ২০২৪ এ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অরাজকতা শুরু হয়েছে তার আগেই আশরাফ অর্ণব তার পরিবারের পরামর্শে হল ত্যাগ করে পঞ্চগড় রওনা করেন ট্রেনে করে। ট্রেনে বসেই ফেসবুকে দুপুর ১২.২১ মিনিটে ফেসবুকের একটা গ্রুপে একটি মন্তব্য করেন যেখানে তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলেন। মাত্র ৯ মিনিট পর ১২.৩০ মিনিটে তিনি মন্তব্যটি মুছে দিলেও তার এক সহপাঠী সেটির স্ক্রিনশট নিয়ে নেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, এই মন্তব্যের স্ক্রিনশট ঘিরে ন্যারেটিভ দাঁড় করানো হয়, ২০২০-২১ সেশন দর্শন বিভাগের ছাত্র আশরাফ হয়ে যান মবের টার্গেট।
“I was completely boycotted from classes and exams by my various batchmates. Even though I apologized in the batch-based group, their collective decision did not change. I was forcefully told to refrain from participating in classes and exams with my 20-21 and 21-22 batches, and was strictly forbidden from informing any department teacher or the Chairman Sir about the sequence of events. I was also threatened that if I entered the campus, a mob would beat me and break my arms and legs.”
“আমি সম্পূর্ণরূপে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমার ব্যাচমেটদের দ্বারা বয়কটের শিকার হই।আমাদের ব্যাচের গ্রুপে আমি ক্ষমা চাই।আমাকে জোরপূর্বক আমার ২০২০-২২,২০২১-২২ ব্যাচের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হই।ক্লাসের টিচার বা ডিপার্টমেন্ট হেডকে যেন না জানাই তা বলা হয়।আমাকে এও বলা হয় ক্যাম্পাসে ঢুকলে আমাকে নব করে হাত পা ভেঙ্গে দেয়া হবে”
আশরাফের বিরুদ্ধে বাংলাদেশের কোথাও কোন কেইস নেই। আশরাফ কোন দলের কোন পদেও নেই। তাকে মব করার হুমকি দিয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া হয় এবং ক্যাম্পাসে ঢুকলে গণপিটুনির হুমকি দেওয়া হয়। তার সহপাঠীরা স্নাতক পাশ করে ফেললেও তার শিক্ষাজীবন গত দু বছর ধরে ব্যাহত।
সেই আলোকচিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ছাত্র (নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক) ২০২০-২১ সেশনের, ১৫ জুলাই ২০২৪-এ সংঘর্ষের সময় হলের বারান্দায় দাঁড়িয়ে নীচের ঘটনা দেখছিলেন, তিনি এই অরাজকতাতে কোনভাবে অংশগ্রহণ করেননি। তিনি চলে যান ফুলার রোডের দিকে। এবং সেখানে তিনি আহত হন। হাতে আঘত পেয়ে রাস্তায় পড়ে যান, তার রক্তপাত হচ্ছিলো সাংঘাতিক। আত্মরক্ষার স্বার্থে তিনি একটি ক্রিকেট স্টাম্প হাতে নিয়েছিলেন এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন, তিনি যে আক্রমণের শিকার ও আহত তা বুঝাতে। রাতারাতি ছবিটা ভাইরাল হয়, তার বিরুদ্ধে এমনভাবে প্রোপাগান্ডা চালানো হয় যে ক্যাপশন দেখলে মনে হতে থাকে সে নিজেই আক্রমণকারীদের একজন, তিনি পিটিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে রক্তাক্ত করেছেন। এই প্রোপাগান্ডার ফলে তিনি মৃত্যুঝুঁকির সম্মুখীন হন,সামাজিক বুলিংয়ের শিকার হন। তিনি নিজেকে এমন এক ঝড়ের মাঝে নিজেকে আবিষ্কার করেন যেখানে তিনি ভিক্টিম কিন্তু পোট্রে হন আক্রমণকারী হিসেবে।
“Since the evening of July 15, I was presented one-sidedly online. I became the victim of media trials and bullying in various ways. I even received death threats multiple times. Considering these threats as a real danger, I had to leave my home on August 5 and flee from city to city. I have been living in this fear for a long time. For almost two years, I have not been able to return to my own village home — a reality that is deeply painful and mentally devastating for me. When my own uncle died of a stroke, I could not even attend his funeral.”
“জুলাই ১৫ থেকে আমাকে একপেশে ভাবে উপস্থাপন করা হয়,মিডিয়া ট্রায়াকের মুখোমুখি হই।সাথে থাকে সাইবার বুলিং।এসব হুমকিকে আমলে নিয়ে আমি বাসা ছাড়ি ৫ আগস্ট,এবং এক শহর থেকে আরেক শহরে শুধু লুকাতে থাকি।দুই বছর ধরে নিজের গ্রামে ফিরতে পারছি না-এই যে বাস্তবতা এটা এতটা বেদনাদায়ক যে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।চাচা মারা গেলে এমন কী জানাযায়ও শরীক হতে পারিনি।”
তাকে মার্চ ১৭, ২০২৫ এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় ঘটনার আট মাস পর। তার বাবার বিরুদ্ধে দেয়া হয় মিথ্যা মামলা। তাদের পারিবারিক ব্যবসা মবকারীরা দখল করে।পুরা পরিবার দেউলিয়া হওয়ার পথে। তিনি তার চাচার জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেননি। তিনি লিখেন, আমার বিভিন্ন সময় মনে হয়েছে নিজে আত্মহত্যা করি, তাহলে হয়তো এত অত্যাচারের অবসান ঘটবে।পরিবারের কথা ভেবে, ধর্মীয় অনুশাসনের কথা মেনে এখনো আত্মহত্যা করার মতো সাহস অর্জন করতে পারিনি।
‘আমি কোনভাবেই ঘরে ফিরতে পারছি না’
ঢাকা বিশ্ববিদ্যালরে ২০২০-২১ সেশনের আইন বিভাগের ছাত্র মোহাম্মদ ইউসুফ জসিমউদ্দীন হলের গেইটে দাঁড়ানো ছিলেন ২০২৪ এর ১৫ জুলাই যখন আন্দোলনকারীরা দৌড়াচ্ছে হল আক্রমণ করার জন্য। ইউসুফ ঐখানে দাঁড়ানোই ছিলেন, ১৬ জুলাই দিনের প্রথম ভাগেই তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।ইউসুফকে বহিষ্কার করা হয় ঢাবি থেকে ২০২৫ এর মার্চে। তার বিরুদ্ধে দুইটা কেইস করা হয়। ৫ আগস্ট, ২০২৪ এ তার বাড়িতে আক্রমণ করে মব।
“Because the police were repeatedly sent to my house and out of fear of mob violence, I have not visited my home in two years. Since August 5, 2024, my family and I have been subjected to adverse comments by neighbours and various people in society. I have even heard myself being labelled a terrorist. Because these things went beyond the limit of tolerance, I have not been able to visit my family or my birthplace again.”
“পুলিশ এতবার আমার বাসায় আসে,এবং মব লিঞ্চিং এর ভয়ে আমি দুই বছর বাড়ী যাই না।৫ আগস্ট ২০২৪ থেকে আমি ও আমার পরিবার পাড়া প্রতিবেশী ও সমাজের অন্যান্যদের বলা এত খারাপ মন্তব্যের শিকার হয়েছি যা ভাষায় বলার নয়।আমাকে এমন কি সন্ত্রাসীও আখ্যা দেয়া হয়েছে।এইসব মেনে নেয়া এত কঠিন যে আমি পরিবার এবং জন্মভিটা থেকে আজকে দুই বছর দূরে আছি।”
ইউসুফের ইচ্ছা ছিল জুডিশিয়াল পরীক্ষায় বসবেন। নিজের পড়ার খরচ চালানোর জন্য কয়েকটা টিউশনিও ইউসুফ করছিলেন। ঢাকা ছেড়ে যেতে যখন ইউসুফ বাধ্য হন তখন তার টিউশনির আয়ের উৎসও বন্ধ হয়ে যায়। ইউসুফ এখন সম্পূর্ণভাবে তার কৃষক বাবার আয়ের উপর নির্ভরশীল। ইউসুফ একবার আত্মহত্যা প্রবণ হয়ে উঠেন; সৌভাগ্যক্রমে তার আইন বিভাগের কতিপয় সহানুভূতিশীল সহপাঠীর সাহায্যে তিনি আত্মহত্যা করা থেকে বিরত হন।
সৈয়দ ইশতিয়াক ফারদিন ইউসুফের মতো আইন বিভাগের ছাত্র, ২০২০-২১ সেশনের। জুলাইয়ে যে অরাজকতা বৈষম্য বিলোপের আহবান দিয়ে শুরু হয় তখন সে তার হলের রুমে ঘুমাচ্ছিলো। হৈ চৈ এর শব্দ শুনে সে সিঁড়ি বেয়ে নীচে নেমে আসেন এবং দেখেন আন্দোলনকারীরা অন্য ছাত্রদের লাঠি পেটা করছে এবং গেইটের দিকে ধাওয়া করে নিয়ে যাচ্ছে। এ সময় ফারদিন ইট পাথর নিক্ষেপ করা হলে আঘাতপ্রাপ্ত হন। পরেরদিন সকালে ফারদিন ক্যাম্পাস ত্যাগ করেন। ৮ মাস পরে তাকে বহিষ্কার করা হয়। ফারদিন লিখেন, দুই বছর হতে চললো নিজের গ্রামে ফিরে যেতে পারছি না, এই যে ফিরতে না পারা আমাকে এত বেদনার্ত করে রেখেছে যে আমি মানসিকভাবে একদম ভেঙ্গে পড়েছি।
“Depriving thousands of students of a fundamental right like education without proving any crime can in no way be desirable. I believe the victory of justice and truth is inevitable. And I want to get back my right to education and a normal life.”
“কোন অপরাধ ছাড়া হাজার হাজার ছাত্রকে শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কোনভাবেই কাম্য হতে পারে না।আমি মনে করি ন্যায়বিচার ও সত্যের জয় অবশ্যম্ভাবী।আমি আমার শিক্ষা ও স্বাভাবিক জীবনের অধিকার ফিরে পেতে চাই।”
(Anonymous (Dhaka University, Department of Disaster Management, Session 2020–21), personal testimony submitted 19 April 2026. Identity withheld at the subject’s request for reasons of personal security.)
৪০৩টি নাম, নেই কোনো নির্দিষ্ট অভিযোগ
২ নভেম্বর ২০২৫-এ জুলাই-আগস্ট ২০২৪ এর ঘটনার প্রায় এক বছর পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়। প্রত্যেক নোটিশ প্রাপ্তকে লিখিত জানাতে বলা হয় কেন তাদেরকে ইউনিভার্সিটি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে না। নোটিশে নির্দিষ্ট কোনো অপরাধের বা কাজের কথা উল্লেখ না করে কেবল একটি তারিখের সীমা দেওয়া হয় এভাবে “জুলাই ১৫ এবং আগস্ট ৫, ২০২৪ এর মধ্যে”।
৪০৩ জনের ভেতর একজন আনুষ্ঠানিকভাবে আইনজীবির মাধ্যমে নোটিশের উত্তর দেন। কয়েক পৃষ্ঠার এই উত্তর অত্যন্ত শান্ত ও সংযতভাবে, প্রায় বিনীত ভঙ্গিতে এই পরিস্থিতির প্রেক্ষিতে অন্যতম এক শক্তিশালী লেখনী হিসেবে রয়ে যাবে। কোনো প্রকার তিক্ততা বা দ্বেষ ছাড়াই দ্বীন ইসলাম নামক শিক্ষার্থী অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে এই নোটিশটি পদ্ধতিগতভাবে অবৈধ এবং স্বাভাবিক/ন্যাচারাল ন্যায়বিচারের পরিপন্থী, কারণ এখানে অপরাধ প্রমাণের আগেই শিক্ষার্থীদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
“The language of the notice, demanding each of the 403 listed students to ‘show cause why they should not be permanently expelled,’ presumes guilt. This effectively shifts the onus and burden of proof onto the students, which is unconstitutional, as the presumption of innocence is a fundamental principle of justice applicable in both judicial and administrative proceedings.”
“নোটিশের ভাষা ছিল ৪০৩ জনের জন্য ‘’কেন তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে না’ অর্থাৎ ধরেই নেয়া হয়েছে যে সকলে অপরাধী।এই ভাষা এটাই বলে যে ছাত্ররা দোষী বা নির্দোষ তা প্রমাণের দায়িত্ব একান্ত ছাত্রদের;যা অসাংবিধানিক,কারণ একজন মানুষ অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ এটাই বিচারিক ও প্রশাসনিক কাজের বিধি।”
নোটিশের জবাবে দেখানো হয় ইউনিভার্সিটির নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যা পাঁচজনের সমন্বয়ে গঠিত তা প্রাথমিকভাবে করা ১২৮ জনের তালিকাকে কিভাবে কোন হিয়ারিং ছাড়াই ৪০৩ জনের তালিকায় উন্নীত করে। এটি বাংলাদেশ সংবিধানের ২৭, ৩১ এবং ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা সাংবিধানিক সুরক্ষাগুলোকে তুলে ধরেছে: আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার এবং জীবন রক্ষার অধিকার। এতে ‘audi alteram partem’ নীতিটি উল্লেখ করা হয়েছে—যার অর্থ ‘শুনানি ছাড়া কাউকেই দোষী সাব্যস্ত করা যাবে না’—এবং সতর্ক করা হয়েছে যে, এই প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া যেকোনো বহিষ্কার আদেশ বিচার বিভাগীয় পর্যালোচনার (judicial review) মাধ্যমে বাতিলযোগ্য হবে।
নোটিশের বিপরীতে প্রদত্ত উত্তরের দলিলটি শেষ হয়েছে আনুষ্ঠানিক আইনী ভাষায়, যেখানে ‘মানসিক যন্ত্রণা, সম্মানহানি এবং ভবিষ্যৎ শিক্ষাগত ও পেশাগত সম্ভাবনার ক্ষতির’ জন্য আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার অধিকার সংরক্ষণ করা হয়েছে। এই আনুষ্ঠানিক ভাষার আড়ালে আসলে লুকিয়ে আছে একজন তরুণ, যে তার কাছে থাকা একমাত্র অবলম্বনটুকু দিয়ে একটি বিশাল প্রতিষ্ঠানকে তার জীবনের সাথে যা করা হচ্ছে তার জন্য জবাবদিহিতা
বেআইনী অমানবিক কর্মকান্ডের পেছনের গল্প
এ ধরনের কেইস কোন বিচ্ছিন্ন একক ঘটনা নয় বরং এ এক ধারাবাহিক নিপীড়নের কাহন। অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং অধ্যাপক ড. পূর্বা ইসলামের তৈরী করা ”বাংলাদেশে মানবাধিকার লংঘন” নামক এক প্রতিবেদনে মিথ্যা ও সাজানো মামলার শিকার হওয়া দুজন ব্যক্তি এই প্রক্রিয়াটিকে অত্যন্ত নিখুঁত ও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমত, একজন ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপিটুনি বা ‘মব’-এর মাধ্যমে জনসমক্ষে ‘দালাল’ বা ‘জনশত্রু’ হিসেবে চিহ্নিত করা হয়। এরপরই আইনের প্রবেশ ঘটে: সন্ত্রাসবিরোধী আইন, সাইবার নিরাপত্তা আইন, ১৮৮৪ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধি (Penal Code) প্রয়োগ করা হয়।
আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৫-এর মধ্যে বাংলাদেশে গণপিটুনিতে মৃত্যুবরণ করে ৬৩৭ জন, এ তথ্য উঠে এসেছে Global Centre for Democratic Governance এর রিপোর্টে; যা ২০২৩ এর সাথে তুলনা করলে ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে । বাংলাদেশ ছাত্রলীগকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অক্টোবর ২৩, ২০২৪ এ নিষিদ্ধ করা হয় সন্ত্রাসবিরোধী আইনের আলোকে। এই আইনে একটি অবৈধ সরকার একটি রাজনৈতিক সংগঠনকে তাদের যৌক্তিক বিশ্বাসের কারণে নিষিদ্ধ করে, যেখানে আইনের দৃষ্টিভঙ্গী একেবারেই অনুপস্থিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৫ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০,০০০-এর বেশি শিক্ষার্থী ও ১,০০০-এর বেশি শিক্ষক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।
ছাত্রীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অন্য মাত্রা যুক্ত হয়েছে কারণ সেখানে যেমন যৌন হয়রানি করা হয়েছে তেমনি অনলাইনে জেন্ডার বেইজড এবিউজ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতেভাবে মিথ্যা যৌন কেলেঙ্কারীর কথা ছড়িয়ে দিয়ে। মিথ্যা অপবাদ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ওয়াহিদুরের ভাষ্যে এও উঠে আসে কিভাবে ছাত্রলীগের ছাত্রীদের শুধু মব দিয়ে শারীরিক নির্যাতন করে যখন ছাত্রীদের থামানো যাচ্ছিলো না তখন, ডিজাইন করা সাইবার এবিউজের শিকার হতে হয় ছাত্রীদের।ভুক্তভোগী ছাত্রীদের পরিবার পুলিশের নজরদারীতে পড়ে, নিজেদের এলাকায় সামাজিকভাবে একঘরে হয়,এবং তাদের নিজেদের করা কেইসে তারা নিজেরাই দেখা যায় অপরাধী হিসেবে তালিকাভুক্ত হয়ে যান।
এত এত ঘটনা এর কোনোটাই আইনী শূন্যতার মধ্যে ঘটছে তেমন না কিন্তু। সাংবিধানিক বিধানগুলো অত্যন্ত স্পষ্ট। আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোও প্রণিধানযোগ্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নিজস্ব নিয়মাবলী—যা এই পরিস্থিতিতে বহিষ্কৃত কোনো শিক্ষার্থীকে দেশের অন্য কোথাও পুনরায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করে—তা এখন এমন ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যারা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের সাথে এই প্রক্রিয়ার কোনো মিল নেই। এটা একদম ইউনূস গং এর আবিষ্কৃত নতুন এক কালা কানুন।
“The final nail in the coffin of a student’s academic life is hammered in by temporary or lifelong expulsion or cancellation of the certificate. For that, the doors of any other educational institution in the country are also closed forever. This is a paper-and-pen murder, through which his future is buried alive.”
— Human Rights Violations against Public University Teachers and Students (August
“শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয় সাময়িক বহিষ্কা,আজীবনের জন্য বহিষ্কার বা সার্টিফিকেট বাতিল করে।এই কারিণে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারও এসব শিক্ষার্থীর জন্য আজীবনের জন্য বন্ধ হয়ে যায়।এই খুন সরাসরি খুনের মতোই,যা করা হয়েছে কাগজে দেয়া কলমের খোঁচায়।”
প্রতিবেদনেও এই বহিষ্কার প্রক্রিয়াকে “কাগজ-কলমে খুন” হিসেবে অভিহিত করা হয়েছে, যার মাধ্যমে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জ্যান্ত কবর দেওয়া হয়।
একজন ছাত্র/ছাত্রীর স্বপ্নের পরিণতি
এই যে পাঁচজনের কথা কিভাবে কিভাবে যেন এক জায়গায় এসে একইভাবে শেষ হয়েছে-: “আমি মনের ভেতর সুন্দর একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম”।
তারা সবাই একই গন্তব্যে এসেছিল—একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ছিল তাদের পরিবারের জন্য উচ্চশিক্ষার সর্বোচ্চ স্বপ্ন—এবং সবার উদ্দেশ্যও ছিল এক: পড়াশোনা করা, যোগ্যতা অর্জন করা এবং যারা তাদের ওপর নির্ভরশীল, সেই মানুষগুলোর দায়িত্ব নেওয়া। এদের অধিকাংশই ছিলেন মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান। তাদের অধিকাংশেরই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল: বিসিএস (BCS), বিজেএস (BJS), একটি সরকারি চাকরি, স্থায়ী বেতন—এমন একটি ভবিষ্যৎ যেখানে তাদের মা, বাবা এবং ভাই-বোনরা নিরাপদ থাকবে।
সেই পরিকল্পনাগুলো এখন থমকে গেছে। স্নাতক শেষ হওয়ার তারিখগুলো অনির্দিষ্টকালের জন্য হারিয়ে গেছে। গৃহশিক্ষকতা থেকে আসা আয়—যা কয়েকজনের জন্য ছিল আয়ের একমাত্র উৎস—তা-ও বন্ধ হয়ে গেছে,এখন তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ খাবারের জন্য টাকা ধার করছেন। আমরা উপরে দেখেছি একজন তার চাচার জানাজায় উপস্থিত হতে পারেননি। একজন দুই বছর ধরে তার গ্রামের বাড়িতে যেতে পারেননি। দুইজন আত্মহত্যার চেষ্টা করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়াহিদুর রহমান ভূঁইয়াকে কোনো প্রকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে। তবে, তার জবানবন্দী শেষ করার সময় তিনি কোনো বিলাপ বা হাহাকার করেননি, বরং একটি অত্যন্ত বলিষ্ঠ ও বাগ্মী নীতিবাক্য দিয়ে শেষ করেছেন। কারণ এই তরুণ নিশ্চিত জানেন যে, প্রায় সবকিছু হারিয়েও তিনি সত্যের পথেই ছিলেন।
“Despite not committing any criminal offence or illegal act, I have been expelled from the university solely for believing in the spirit of the Liberation War and being affiliated with a partisan political organization. As a citizen of an independent, sovereign country, I have the right to organise.”
ওয়াহিদুর রহমান ভূঁইয়ার ভাষায়—কোনো অপরাধ না করেও কেবল একটি আদর্শে বিশ্বাস করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, যা একজন স্বাধীন নাগরিক হিসেবে তার অধিকারের লঙ্ঘন। তিনি এখন কেবল ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।
ওয়াহিদের বাবা কবরে ঘুমিয়ে আছেন। তার বিশ্ববিদ্যালয়ে ফেরার রাস্তা বন্ধ। তার দেশ তাকে একটি প্রতিষ্ঠানের পূর্ণ কর্তৃত্ব এবং একটি উগ্র জনতা বা ‘মব’-এর সমস্ত সহিংসতা দিয়ে জানিয়ে দিয়েছে যে—তার বিশ্বাস একটি অপরাধ। তিনি এতে দ্বিমত পোষণ করেন। তিনি বিচার চাইছেন।
Sources and Documentation
Testimonies were willingly provided from April 10 to 20, 2026, with permission to be used for research, human rights documentation, and advocacy purposes. The background information is based on various sources, which include the Bangladesh Students League, State-Sponsored Repression and Institutional Violence against the Bangladesh Students League (Dhaka, 2025); Professors Dr. Md. Mashiur Rahman and Dr. Purba Islam, Human Rights Violations Against Public University Teachers and Students, August 2024 – August 2025 (Dhaka, 2025); The Anti-Terrorism Act (Bangladesh) amended October 2024; and the Constitution of the People’s Republic of Bangladesh.

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।