সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬
৫:৩৫ পূর্বাহ্ণ
32 ভিউ

সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ | ৫:৩৫ 32 ভিউ
যশোরের বেনাপোল সাদীপুর সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে এনসিপির মুখ্য সময্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী আজ দুপুরে বেনাপোল সাদিপুর সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে জামায়াতের বেনাপোল থানা আমির ও এনসিপির যশোর জেলা সময্বয়ক সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন । রাস্তায় বাধা দিতে পারে এ আশঙ্কায় পুলিশের কড়া নিরাপত্তাই বিকল্প পথে নাসির উদ্দিন পাটোয়ারী সাদিপুর সীমান্তে এসে পৌঁছান । সীমান্ত এলাকা পরিদর্শন করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, রাতের গভীরে ভারতীয় খুনি বিএসএফ সন্ত্রাসীরা ভারতীয় বাঙ্গালীদের বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তিনি সরকারের উদ্যেশে বলেন আমরা কোনভাবেই পুশইন মেনে নিব না। সরকারকেই এটা প্রতিহত করতে হবে। আগে থেকে সরকার যদি বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ভারত সরকার আজ এটা করতে সাহস পেত না। তিনি বলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী কতকাল পুশইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিএসএফ যাতে পুশইন করতে না পারে সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সরকারের যে পররাষ্ট্র নীতি আছে সেটা একটা ভঙ্গুর নীতি। এটা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি সীমান্তবাসীর উদ্দ্যেশে বলেন কেউ আঁধারে পুশইন করার চেষ্টা করলে আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন এবং নিজেরা রাত জেগে পাহারা দিবেন যাতে বিএসএফ কোন ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে না পারে। এসময় তিনি আরো বলেন, দলমত নির্নিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে আমাদেরকে ঝাপিযে পড়তে হবে। আমরা সরকার হঠন করলে সীমান্ত এলাকাবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিজিবিকে শক্তিশালী বাহিনী হিসেবে করে তুলে বিশ্ববাসিকে জানান দেয়া হবে যে বাংলাদেশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র আছে। বাংলাদেশকে ভারতের কড়া বার্তা দিতে হবে যে কোন পুশইন চলবে না। কোন অবস্থাতেই আমরা পুশইন মেনে নিব না। দুপুর একটার দিকে তিনি বেনাপোল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনুমতি ছাড়া কারও ছবি তোলা কি অপরাধ? সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ যাত্রীদের অভিযোগ— রাত কাটাচ্ছেন মেঝেতে, খাবার ও চিকিৎসায় অব্যবস্থাপনা গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’? রাশেদ: জুলাইর সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির, ক্ষমতায় যেতে অন্যায়, মিথ্যাচার ও মোনাফেকি করেছেন দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!