নিউজ ডেক্স
আরও খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি
চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ
আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা
ব্রাদার্সকে হারিয়ে ফের ফাইনালে কিংস
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি
ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম
সুখবর পেলেন শান্ত-নাহিদরা
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।
নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমদের নান্দনিক পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টেস্টে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন শান্ত-নাহিদরা।
অধিনায়ক শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন। দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি আইসিসি র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে দেশের হয়ে সেরা এবং সবমিলে ২৪ নম্বর পরিজশনে আছেন শান্ত।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।
এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।