পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ | ৯:২০ 81 ভিউ
চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ১৫ টন চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজারের চকরিয়ার হারবাং থেকে আরও সাড়ে ৭ টন চিনি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার একটি বন্ধ টেইলার্সের দোকানে অভিযান চালিয়ে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এর আগে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর (চকরিয়ার লাগোয়া) বাজারের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছিল ১৩৪ বস্তা। দুই দফায় লুণ্ঠিত ৩০০ বস্তা চিনির মাঝে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ২৮৪ বস্তা। বাকি ১৬ বস্তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানের চালক আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলায় আজিজনগর বাজারের মুদি ব্যবসায়ী রাহাত উদ্দিন জুয়েলকেও আসামি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, চালক আলমগীর অন্যদের সঙ্গে যোগসাজশ করে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে চিনিগুলো আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগ এখনও তদন্তাধীন। হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই মনির জানান, চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেন। মামলায় কাভার্ডভ্যানের চালক আলমগীর ও মুদি ব্যবসায়ী জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হারবাংয়ের নোনাছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বন্ধ দোকান থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। দোকানটির মালিক রাসেল। তিনি আজিজনগর বাজারের মুদি ব্যবসায়ী জুয়েলের ভাই। পুলিশের দাবি, আজিজনগর বাজারের রাজিব স্টোরের মালিক জুয়েল বাজারমূল্যের চেয়ে কম দামে চিনিগুলো কিনে স্থানীয় দোকানগুলোতে বিক্রি করতেন। তবে এ বিষয়ে তদন্ত শেষ হয়নি। হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আহমদ বলেছেন, জুয়েল ও রাসেল আপন ভাই। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার রাত থেকে তারা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে রয়েছেন। পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। এর আগে বুধবার রাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের একটি গুদাম থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং-সংলগ্ন চট্টগ্রাম-আনোয়ারা সড়কে নবনির্মিত কর্ণফুলী উপজেলা পরিষদ ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। ওই গাড়িতে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ১৫টন চিনি ছিল। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, লুণ্ঠিত বাকি চিনির সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ