নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব
দেশজুড়ে প্রজননক্ষম মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চললেও ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে তা পুরোপুরি ভেস্তে যেতে বসেছে। আইনের তোয়াক্কা না করে এবং স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের অসাধু চক্রের সাথে ‘রফাদফা’ করে দিন-রাত অবাধে মা ইলিশ শিকার করছে অসাধু জেলেরা।
অন্যদিকে, স্থায়ী কর্মকর্তা না থাকা, তীব্র জনবল সংকট ও লজিস্টিক ঘাটতির কারণে অভিযান চালাতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
সরেজমিনে মনপুরার মেঘনা উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, দিন ও রাতে কোনো তফাৎ নেই; নিষিদ্ধ কারেন্ট জাল নিয়ে প্রকাশ্যে নদীতে নেমে পড়ছে অসাধু জেলেরা। বিশেষ করে তালতলা, সূর্যমুখী, বেইজ্জা, জনতা, মাস্টারহাট, খাড়িরখাল, জংলারখাল, টেকেরঘাট, কলাতলী ও ঢালচর মৎস্য ঘাটের অসাধু জেলেরা নিয়মিত মা ইলিশ শিকার করছে।
সন্ধ্যা গড়ালেই এ তৎপরতা বহুগুণ বেড়ে যায়। নদী থেকে সংগৃহীত মা ইলিশ তীরের গোপন আস্তানা ও হাটে নিয়ে পাইকারদের কাছে অবাধে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় মৎস্যজীবী সমিতি ও সচেতন মহলের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের একাংশের ছত্রছায়ায় এ অপকর্ম চলছে।
ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সহসভাপতি আক্তার সিকদার অভিযোগ করে বলেন, “অসাধু জেলেরা স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের সাথে অনৈতিক রফাদফা করে অবাধে মা ইলিশ শিকার করছে। নামকাওয়াস্তে ঢিলেঢালা অভিযান হওয়ায় অসাধু চক্রগুলো আরো পার পেয়ে যাচ্ছে।”
আইন মেনে চলা সাধারণ জেলেরা আশঙ্কা প্রকাশ করে জানান, সঠিক সময়ে মা ইলিশ রক্ষা করা না গেলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন চরমভাবে ব্যাহত হবে। এতে কেবল জাতীয় সম্পদের ক্ষতি হবে না, বরং যারা বাধ্যগতভাবে আইন মেনে মাছ ধরা বন্ধ রেখেছেন, সেই প্রকৃত জেলেরাই মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
অভিযানের সীমাবদ্ধতার কথা স্বীকার করে উপজেলার চরম সংকটের চিত্র তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্তরা। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনপুরায় কোনো স্থায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা (ইউএফও) নেই।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা এ বিষয়ে জানান, “আমাদের স্থায়ী কোনো মৎস্য কর্মকর্তা নেই। প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্টের চরম ঘাটতি রয়েছে। এই বিশেষ সময়ে নিয়মিত ও ব্যাপকভাবে নদীতে অভিযান চালানো আমাদের সীমিত সামর্থ্যে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”
অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব জানান, “মৎস্য অফিস, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে। লজিস্টিক স্বল্পতার কারণে হয়তো ব্যাপকভাবে অভিযান চালানো সম্ভব হচ্ছে না, তবে অসাধু জেলেদের অপতৎপরতা রুখতে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিশেষজ্ঞদের মতে, ইলিশের মূল প্রজনন মৌসুমে যদি এভাবে মা ইলিশ নিধন চলতে থাকে, তবে বঙ্গোপসাগর ও মেঘনা অববাহিকায় ইলিশের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। অসাধু সিন্ডিকেট ও রফাদফার সংস্কৃতি বন্ধ করে দ্রুত কোস্টগার্ড ও নৌপুলিশের কঠোর টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় প্রকৃত মৎস্যজীবীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]