টানা তিন সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ – বর্ণমালা টেলিভিশন

টানা তিন সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ | ৭:২৮ 51 ভিউ
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার নিউজিল‌্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল‌্যান্ডের বিপক্ষে প্রথম ম‌্যাচ হেরে পিছিয়ে পড়ার পর দারুণ চ‌্যালেঞ্জ নিয়ে পরপর দুই ম‌্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে আনন্দ উৎসব করার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, অবশ্যই ভালো লাগছে টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন। মিরাজ আরও বলেন, শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আমরা ওর থেকে এরকমই আশা করি। খুব ভালো একটা ইনিংস খেলেছে লিটন দাসও। মোস্তাফিজুরও। প্রত্যেকটা খেলোয়াড় অভিজ্ঞ। অনেক দিন ধরে বাংলাদেশের জন‌্য খেলছে। আমার কাছে মনে হয় নিজেদের পারফরম‌্যান্স প্রদর্শনীর এটাই সেরা সময়। অধিনায়ক বলেন, আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব‌্যক্তিগতভাবে অধিনায়ক হিসেবে আমি চিন্তা করেছি আমরা যে টুর্নামেন্ট খেলতে যাই প্রথম ম‌্যাচ হারলেই বাদ, নকআউট খেলা যেভাবে হয় আর কী…সেভাবে জিনিসটা নিয়েছি। প্রথম ম‌্যাচ হারের পর ওই চিন্তা করে দ্বিতীয় ম‌্যাচে নেমে জিতেছি। হারলে সিরিজটি হারাব। জিতলে সুযোগ থাকবে। এভাবেই আমি চিন্তা করেছি। সিরিজ জুড়ে নাহিদ রানার দুর্দান্ত বোলিং নিয়ে অধিনায়ক বলেন, নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় অ্যাসেট আমরা সবাই অবশ্যই চেষ্টা করব ওকে যত্ন করার জন্য এবং ও যেভাবে মেইনটেইন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ এবং লাস্ট দুইটা সিরিজ যেভাবে বোলিং করেছে আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা একটা গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সবসময় আমার কাছে মনে হয় যে ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে। টানা তিনটা সিরিজ জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলা প্রসঙ্গে মিরাজ বলেন, অবশ্যই বিশ্বকাপে বাছাই করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের ভালো ক্রিকেট খেলাটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে না পারি তাহলে ওটা (বিশ্বকাপে বাছাই) আমরা করতে পারব না। আমরা প্রক্রিয়ার ভেতরে আছি। আমরা যদি ম‌্যাচ জিততে পারি, পারফর্ম করতে পারি তাহলে ওখানে পৌঁছানো সম্ভব। সেরা নয়ে থাকতে হলে আমাদের ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। তাহলে আমাদের দলের জন‌্য বিরাট সুবিধা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া