কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮ – বর্ণমালা টেলিভিশন

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ৮:২৮ 82 ভিউ
ঈদের রাতে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো আটজন। শনিবার রাত ৩টার আগে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মামুন স্পেশাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন। পরিদর্শক সাইফুল বলেন, ‘‘রাত ৩টার কিছু আগে তারা ট্রেনের সঙ্গে বাসের দুর্ঘটনার সংবাদ পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। সবাই মিলে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’’ কীভাবে এই দুর্ঘটনা ঘটল জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে বাসটা রেললাইনে উঠে যাওয়ার কারণেই হয়ত দুর্ঘটনাটা ঘটছে।” উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘‘তারা ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেই পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আরও কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’’ দুর্ঘটনার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “হয়ত অসাবধানতার কারণে হতে পারে। কারণ এটা মেইন রোড। এখানে আমাদের যদি গেটম্যান থাকে, যিনি সিগন্যাল দিয়ে রাস্তা ব্লক করেন, উনি ব্লক করছিল কিনা আমি জানি না। যদি ব্লক করত হয়ত এত বড় দুর্ঘটনা হত না।” কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘হতাহতদের হাসপাতালে আনা হয় রাত ৪টার দিকে।’ “১২ জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই। এর মধ্যে একটা শিশু ছিল এবং নারী ছিল ২ থেকে ৩ জন। বাকিরা পুরুষ। আহত আরো অন্তত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘হতাহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’’ হাসপাতালে ভর্তি ওমর ফারুক নামের এক আহত যাত্রী বলেন, ‘‘তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকি লাগে এবং পরে দেখেন বাসের ভেতরে দুমড়ে মুচড়ে গেছে। এক পর্যায়ে তিনি সংজ্ঞা হারান। কারা তাকে হাসপাতালে এনেছে, তিনি জানেন না।’’ ফারুকও মাথায় আঘাত পেয়েছেন। তিনি ঠিকমত কথা বলতে পারছিলেন না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪