মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও – বর্ণমালা টেলিভিশন

মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ August, ২০২৬ | ৫:১৯ 62 ভিউ
মার্কিন নৌ অবরোধের কারণে ইরানে অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে। এর ফলে দেশটির সরকারবিরোধীরাও পরিস্থিতির কারণে সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন বলে মনে করছেন এক বিশ্লেষক। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনস বলেন, মার্কিন নৌ অবরোধের অর্থনৈতিক প্রভাব ইতোমধ্যে ইরানিদের ওপর পড়ছে। এর সঙ্গে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সাধারণ মানুষ আগে থেকেই চাপে রয়েছেন। জুনসের মতে, বর্তমানে ইরানের সংকটের প্রধান কারণ হিসেবে মার্কিন অবরোধকে দেখছেন অনেক মানুষ। ফলে এমনকি যারা ঐতিহ্যগতভাবে ইরান সরকারের বিরোধী, তারাও সরকারের প্রতি তুলনামূলক বেশি সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন। তিনি বলেন, ‘ইরান এখন মূলত যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ভুগছে। ফলে ঐতিহ্যগতভাবে সরকারের বিরোধী মানুষজনও ইরান সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন। বিশ্লেষক আরও বলেন, উপসাগরীয় দেশগুলো সম্ভবত তাদের ওপর থাকা প্রভাব কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশটির ওপর ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করেছে। কারণ শুরু থেকেই এ যুদ্ধ ব্যাপকভাবে অজনপ্রিয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাধারণ রাজনীতিক হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জুনস। তিনি বলেন, ‘ট্রাম্প কোনো সাধারণ রাজনীতিক নন। তিনি এমন অনেক নীতি অনুসরণ করতে প্রস্তুত, যেগুলো ব্যাপকভাবে অজনপ্রিয়। এই ধরনের চাপ শেষ পর্যন্ত তাকে অবস্থান পরিবর্তনে বাধ্য করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।’ সূত্র: আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ