জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৬
৫:১৬ পূর্বাহ্ণ
46 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ | ৫:১৬ 46 ভিউ
হাজার হাজার স্বেচ্ছাসেবী, শতাধিক দমকলকর্মী, সেনাবাহিনীর হেলিকপ্টার ও ট্যাংকের সহায়তায় জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স জনগণকে ধন্যবাদ জানিয়ে দাবানল নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন। তবে জার্মানিতে আগুন নিয়ন্ত্রণে এলেও ইউরোপের বিভিন্ন দেশে এখনো ভয়াবহ দাবানল ছড়িয়ে আছে। ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম থেকে শুরু করে পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের কয়েকটি দেশেও আগুন জ্বলছে। এসব দাবানলে হাজার হাজার হেক্টর বন ও গাছপালা পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের বড় একটি অংশে এখনো তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘদিনের খরায় মাটি ও গাছপালা শুকিয়ে যাওয়ায় সামান্য আগুনও দ্রুত ছড়িয়ে পড়ছে। একপর্যায়ে এসব আগুন ভয়াবহ দাবানলে রূপ নিচ্ছে। ফ্রান্সে পুড়েছে প্রায় ১ হাজার ৫৮০ হেক্টর ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লদ এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রায় ১ হাজার ৫৮০ হেক্টর জমি পুড়ে গেছে। শুক্রবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও শনিবার ভোরে আবার তা ছড়িয়ে পড়ে। জার্মানির গণমাধ্যম এআরডির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের কারণে প্রায় ৬৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ঘরবাড়িতে আগুন পৌঁছায়নি। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ দমকলকর্মী ও চারটি অগ্নিনির্বাপক বিমান কাজ করছে। জার্মান সীমান্তের কাছে বেলজিয়ামে আগুন শনিবার (১৫ আগস্ট) বেলজিয়ামের পূর্বাঞ্চলে জার্মান সীমান্তের কাছে হোহেস ভেন বনাঞ্চলে আগুন লাগে। শনিবার রাত পর্যন্ত সেখানে অন্তত ১ হাজার ৬০০ হেক্টর বন পুড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় বেলজিয়ামের বিভিন্ন এলাকা থেকে দমকলকর্মীদের ঘটনাস্থলে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে জার্মানিও সহায়তা করছে। তবে এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। স্পেনে পুড়েছে ১৫ হাজার হেক্টর স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের আরাগোনে দাবানলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। জার্মানির গণমাধ্যম এআরডি জানিয়েছে, আগুনকে কেন্দ্র করে আরাগোনে ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ১৮টি এলাকার ১ হাজারের বেশি মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। এ ছাড়া হুয়েলভা প্রদেশের নিবলা এলাকায় আরেকটি দাবানলে ৩৮ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। ইংল্যান্ডে এক দিনে ৩৭টি আগুন যুক্তরাজ্যের ইংল্যান্ডেও একাধিক এলাকায় দাবানলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি স্টরব্রিজ। শুক্রবার দেশজুড়ে ৩৭টি আগুনের খবর পাওয়া যায়। জার্মানির গণমাধ্যম টাগেসশাউ জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দেশটির বর্তমান পরিস্থিতিকে ‘বারুদের স্তূপের’ সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তিনি খোলা জায়গায় আগুন না জ্বালাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রোয়েশিয়ায় নিহত ১, আহত ১০ ইউরোপের আরেক দেশ ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর ওমিশের কাছে ভয়াবহ দাবানলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি ও ভবন পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। জার্মানির গণমাধ্যম টাগেসশাউ জানিয়েছে, আগুনে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন গুরুতর দগ্ধ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। এ ছাড়া অনেক পর্যটককে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বলকানেও বাড়ছে দাবানল বলকান অঞ্চলের মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রিস ও সার্বিয়াতেও দাবানল ছড়িয়ে পড়েছে। মন্টিনিগ্রোর উপকূলীয় এলাকায় কয়েক দিন ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। আলবেনিয়ার রাজধানী তিরানার কাছেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। সার্বিয়া সরকার শনিবার জানিয়েছে, দেশজুড়ে প্রায় ২৫টি দাবানল মোকাবিলা করছে তারা। এদিকে গ্রিসেও কয়েকটি এলাকায় দমকলকর্মীদের সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির কৃষিজমি ও বনাঞ্চলে ৫০টির বেশি আগুনের ঘটনা ঘটেছে। তবে বেশির ভাগ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার মধ্যে একের পর এক দাবানলের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে