চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০ – বর্ণমালা টেলিভিশন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ৮:২২ 22 ভিউ
চট্টগ্রামে বাস উল্টে পথচারীসহ দুজন নিহত ও ১০ জন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। শনিবার পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পথচারী আবুল কাশেম (৬৫) ও মো. সোলায়মান (৪০)। তাদের মধ্যে কাশেমের বাড়ি পটিয়ার ভাটিখাইন ইউনিয়নে। সোলায়মান বাস চালকের সহকারী বলে পুলিশের ধারণা। হাইওয়ে পুলিশ পটিয়া ক্রসিং থানার এসআই মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। বাইপাসে পথচারী কাশেমকে 'বাঁচাতে গিয়ে' চালক বাসটি সড়কের ডান পাশে ডিভাইডারের উপর তুলে দেন। "এতে পথচারী কাশেমসহ দুজন মারা যায়।" এসআই মোস্তাফিজুর বলেন, ‘‘দুর্ঘটনার পর চালককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেনেছি, নিহত সোলায়মান চালকের সহকারী।’’ স্থানীয়রা জানান, পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া বাসের ভিতর থেকে নারী, শিশুসহ কমপক্ষে ১০ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান