সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ মার্চ, ২০২৬
২:১০ অপরাহ্ণ
77 ভিউ

আরও খবর

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ

সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ | ২:১০ 77 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের অধীনে আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগেই সরকারি দলের সংসদ উপনেতা পদে কে আসছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এ পদে বিএনপির চারজন সিনিয়র নেতার নাম আলোচনায় রয়েছে। তারা হলেন—দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমান। এদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং ড. আব্দুল মঈন খান এবারের নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় তাদের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সংসদ উপনেতা পদে তাদের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামও আলোচনায় এসেছে। তবে তাকে এ পদে বিবেচনা করা হলে আগে সংরক্ষিত মহিলা আসনের মাধ্যমে সংসদ-সদস্য হতে হবে, কারণ তিনি সরাসরি নির্বাচিত এমপি নন। সংসদীয় রীতি অনুযায়ী, সংসদ নেতা হন প্রধানমন্ত্রী। সংসদ নেতার অনুপস্থিতিতে সরকারি দলের সংসদ উপনেতা সংসদের কার্যক্রম পরিচালনা করেন। এ পদটি মন্ত্রী পদমর্যাদার হওয়ায় সংসদে তার জন্য আলাদা অফিসসহ মন্ত্রীদের মতো সুযোগ-সুবিধা থাকে। দলীয় সূত্র জানায়, সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতা নির্বাচনের বিষয়টি সামনে আসতে পারে। এ নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা-পর্যালোচনা চলছে। রাষ্ট্র ও সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নেতাদের দায়িত্ব দিতে চাইছে দলটি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বর্তমান সংবিধানে সংসদ উপনেতা নির্বাচনের সরাসরি কোনো বিধান নেই। তবে অতীতে এ পদে নিয়োগ দেওয়ার নজির রয়েছে এবং দলের ভেতরে অনেকের মতে এ পদটির প্রয়োজনীয়তাও রয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে সংসদ উপনেতা নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে তিনি প্রায় দুই মাস এ দায়িত্ব পালন করেন। পরে দলের সিনিয়র নেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে আর কাউকে সংসদ উপনেতা করা হয়নি। ২০০১ সালের পর বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের মধ্যে প্রতিযোগিতা থাকায় এ পদটি শূন্যই ছিল। আবার ২০০৮ সালে বিএনপি বিরোধী দলে গেলে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম আলোচনায় এলেও কাউকেই উপনেতা করা হয়নি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ইতোমধ্যে চিফ হুইপ ও হুইপ নির্বাচন করেছে বিএনপি। দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি, স্পিকার ও সংসদ উপনেতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও সংসদ উপনেতা—এই তিনটি পদ নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত এসব পদে কে আসবেন, তা নির্ভর করছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। তিনি যাকে উপযুক্ত মনে করবেন, তাকেই সরকারি দলের সংসদ উপনেতা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’