নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত – বর্ণমালা টেলিভিশন

নির্বাচন উপলক্ষে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০ গাড়ি দিল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৭:৩৯ 81 ভিউ
নেপালের সাধারণ নির্বাচনের (আগামী ৫ মার্চ) প্রস্তুতির জন্য ভারত সরকার নির্বাচন-সংক্রান্ত সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ২৫০টিরও বেশি এসইউভি এবং ডাবল-ক্যাব পিকআপ গাড়ি উপহার দিয়েছে। গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স আ.ই.) নেপাল সরকারের কাছে এসব যানবাহন তুলে দেন। অনুষ্ঠানে নেপালের অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল এবং নেপালের নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারী উপস্থিত ছিলেন। নেপাল সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকার এই যানবাহন ও অন্যান্য সামগ্রী উপহার দিচ্ছে, যা নির্বাচনের লজিস্টিক সাপোর্টে ব্যবহার করা হবে। প্রথম দফার সহায়তা ২০ জানুয়ারি ২০২৬-এ হস্তান্তর করা হয়েছিল এবং আগামী সপ্তাহগুলোতে আরও চালান আসার কথা রয়েছে। অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খনাল তার বক্তব্যে ভারত-নেপালের দীর্ঘদিনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা দুই দেশের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারত্ব, পারস্পরিক বিশ্বাস ও গভীর বন্ধুত্বের প্রতীক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা