উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ – বর্ণমালা টেলিভিশন

উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ৮:১২ 24 ভিউ
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ অভিযানে গিয়েছিল মিশন হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে। কিন্তু সেটা শেষ হয়ে গেল শেষ ষোলোতেই। মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ১-২ গোলে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের এক অস্বস্তিকর ধারাবাহিকতার নতুন অধ্যায়। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর থেকে ব্রাজিল টানা ছয়টি বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে নকআউট পর্ব থেকে ছিটকে গেছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২—প্রতিটি আসরেই ইউরোপের কোনো না কোনো দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার দিয়ে সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। ব্রাজিল দীর্ঘদিন ধরে যে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’র স্বপ্ন দেখে আসছে, বাস্তবতা তার বদলে উপহার দিল টানা ছয়বার ইউরোপের কাছে হারের এক তিক্ত রেকর্ড। ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল একটি পেনাল্টি পেলেও ব্রুনো গিমারেসের নেওয়া শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে দলকে জিতিয়ে দেন আর্লিং হালান্ড। শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোল শোধ করেন নেইমার, কিন্তু ততক্ষণে ম্যাচের ফল পাল্টানোর সময় ফুরিয়ে গেছে। কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল দলটির কাছ থেকে টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার প্রত্যাশা ছিল, কিন্তু শেষ ষোলোতেই থেমে যাওয়ায় সেই প্রত্যাশা বড় ধাক্কা খেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার