উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬
৮:০৬ পূর্বাহ্ণ
33 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ৮:০৬ 33 ভিউ
কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার শিক্ষার্থী রাতভর ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য রোববার কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর- উলিপুর (কুড়িগ্রাম) : মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজার এলাকার আনু মিয়ার ছেলে রাকিব একটি মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। ৩০ জুন বিকালে রাকিব ওই শিক্ষার্থীকে স্থানীয় মাদ্রাসায় আসতে বলেন। এরপর ওই শিক্ষার্থী সেখানে গেলে রাকিব মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক সহিদুল ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাত হলে ওই শিক্ষক রাকিবকে শ্রেণিকক্ষেই ঘুমাতে বলে শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান। এরপর অফিস কক্ষের দরজা বন্ধ করে শিক্ষক ওই ছাত্রীকে চড় থাপ্পড় মেরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকারে রাকিব এসে দরজা খুলতে বলে। পরে শিক্ষক রাকিবের কাছে শিক্ষার্থীকে রেখে চলে যান। শিক্ষার্থীকে ওই শিক্ষক ধর্ষণের চেষ্টা করেন বলে রাকিবকে জানায়। এ সময় রাকিব ওই শিক্ষার্থীকে বিয়ে করার আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। সকালে রাকিব ও শিক্ষক সহিদুল মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে স্বজনদের জানান। এরপর স্থানীয় মাতবররা বিষয়টি ধামাচাপা দিতে শিক্ষার্থীর পরিবারকে চাপ দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে শিক্ষার্থীর নানা বাদী হয়ে শনিবার রাতে রাকিব ও শিক্ষক সহিদুলের নামে উলিপুর থানায় মামলা করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় পায়ুপথের সমস্যায় পাইলস মনে করে আট বছরের শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার অভিভাবক। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর পাইলসের আলামত না পেয়ে যৌন নির্যাতনের সন্দেহ করেন। পরপর তার সঙ্গে কৌশলে কথা বলে জানা যায় প্রায় এক বছর ধরে তাকে বলাৎকার করে আসছিল মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহ ও তিন শিক্ষার্থী। ঘটনাটি পটিয়া থানা পুলিশ জানার পর অভিযান চালিয়ে ওই শিক্ষককে শনিবার আটক করেছে। পলাতক রয়েছেন অন্য শিক্ষার্থীরা। তবে পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ শিক্ষককে ৫৪ ধারায় চালান দিয়েছে। গ্রেফতার শিক্ষক আজিজ উল্লাহ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদ্রাসার সুপার মওলানা মো. আবদুল্লাহ রোববার বলেন, ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি স্বীকার করেছেন শিক্ষক। ভুক্তভোগীর বাবা জানান, মামলা হলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যেতে পারে, এ জন্য তারা মামলার দিকে যাচ্ছে না। এছাড়া পারিবারিক সম্মানের বিষয় জড়িত বলেও তিনি জানান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। অপর তিন অভিযুক্তকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে