বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬
১২:২৮ পূর্বাহ্ণ
74 ভিউ

আরও খবর

বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬ | ১২:২৮ 74 ভিউ
জামালপুরে এক বিচারক দম্পতির বাসভবনে চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২রা জুলাই, বৃহস্পতিবার রাতে শহরের আমলাপাড়া ও হাই স্কুল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামের আলেক মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (৩২), জামালপুর সদর উপজেলার তিতপল্লা সরদার পাড়া এলাকার মনির হোসেনের স্ত্রী হাওয়া বেগম (৩০), আমলাপাড়া এলাকার সুমুতুল্লাহের ছেলে কালা চান (৫০), নয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে সুমন মিয়া (৩৯) এবং কলেজ রোড এলাকার আমজাদ হোসেনের ছেলে নাজমুল ইবনে হোসেন বিপ্লব (৩৯)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং নাজমুল ইবনে হোসেন বিপ্লব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০শে জুন রাত আনুমানিক ৮টার দিকে জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং তার স্ত্রী দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনির বাসভবনে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ৫টি স্বর্ণের আংটি, ১টি ডায়মন্ডের আংটি, ২টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের ঝুমকা, ১টি স্বর্ণের ব্রেসলেট, ১ সেট স্বর্ণের মালা এবং নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া এসব মালামালের সর্বমোট বাজারমূল্য ১৯ লক্ষ ১৭ হাজার ৯৮৫ টাকা বলে জানানো হয়েছে। ঘটনার পর বিচারক আহমাদুল কবির নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার বাদী ও বিভিন্ন সোর্সের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই ভবনে কর্মরত গৃহকর্মী নিলুফাকে আমলাপাড়া এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়। রাত আনুমানিক ২টার দিকে হাই স্কুল মোড় এলাকা থেকে সুমন মিয়া, নাজমুল ইবনে হোসেন বিপ্লব ও কালা চানকে গ্রেপ্তার করা হয়, এবং রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয় হাওয়া বেগমকে। পরদিন শুক্রবার দুপুরে পাঁচজনকেই আদালতে সোপর্দ করা হয়। জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সাইফুর রহমান তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, গ্রেপ্তার হওয়া সুমন ও নাজমুল দলের আগের কমিটির নেতা ছিলেন এবং তারা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন। একই প্রসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বলেন, আগের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং বর্তমান কমিটিতে তারা কেউ নেই, তাই তাদের বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক