ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের – বর্ণমালা টেলিভিশন

ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৬ | ১২:২৯ 24 ভিউ
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইউরোপ। জুন মাসের ভয়াবহ এই তাপপ্রবাহে মহাদেশটির তিনটি দেশ—ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা এখনো কেবলই প্রাথমিক হিসাব এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ থেকে ২৮শে জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তীব্র তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, বিভিন্ন অবকাঠামোর ক্ষতিসাধন হয়েছে এবং একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের ওপর সৃষ্টি হয়েছে ব্যাপক চাপ। বিজ্ঞানীদের মতে, এই চরম তাপপ্রবাহের পেছনে জলবায়ু পরিবর্তনই প্রায় নিশ্চিতভাবে দায়ী। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গত ৩রা জুলাই স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, তাপপ্রবাহ চলাকালে দেশটিতে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে মৃত্যুর হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২২ থেকে ২৮শে জুনের মধ্যে তার আগের সপ্তাহের তুলনায় বাসাবাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বৃদ্ধাশ্রম ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে। এদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত ১৮ থেকে ২৯শে জুনের মধ্যে দেশটিতে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তির সংখ্যা ছিল ৫৩০ জন। এ ছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যেও ১৮০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন। অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ছিল ৮০ বছরের বেশি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪