ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৫:১৭ 88 ভিউ
ক্রেতা কাছে এলেই মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যাওয়ার অভিনব কৌশলের কারণে চীনের এ কটি মেষশাবক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গেছে। মাত্র ১০ দিনের এই মেষশাবককে নেটিজেনরা নতুন নাম দিয়েছেন। এটি এখন ‘ড্রামা কুইন ল্যাম্ব’ নামে পরিচিতি পেয়েছে। এজন্য এটির রেকর্ড দামেও বিক্রির প্রস্তাব করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া অঞ্চলের শিজুইশান শহরের পিংলুও কাউন্টির বাওফেং টাউনের ঝংফাং গ্রামের বাসিন্দা কৃষক জিন শিয়াওলিন জানান, তিনি চারটি মেষশাবক স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে তিনটি ৪২০ ইউয়ানে বিক্রি হলেও চতুর্থটি সবাইকে হতবাক করে দেয়। কেউ কাছে এলেই বা স্পর্শ করতে চাইলে মেষশাবকটি হঠাৎ মাটিতে পড়ে নিথর হয়ে যায়। দেখে মনে হয় যেন মরে গেছে। প্রথমে ক্রেতারা একে অসুস্থ ভেবে কিনতে রাজি হননি। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষ চলে গেলেই মেষশাবকটি চুপচাপ উঠে দাঁড়িয়ে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা শুরু করে। এমনকি এটি শিশুদের প্রতিই কেবল বন্ধুসুলভ আচরণ করে। জিন শিয়াওলিন স্থানীয় গণমাধ্যম নিংশিয়া অবজারভেশনকে বলেন, শেষ পর্যন্ত আমি এটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। এটা এতটাই মানুষের মতো আচরণ করে! কাউকে আসতে দেখলেই শুয়ে পড়ে মরে যাওয়ার ভান করে। প্রতিদিন মানুষ শুধু ওকে দেখতেই আসে, কেউ কেউ ফোন করে খোঁজও নেয়। তিনি বলেন, এত আদুরে একটা প্রাণী আমি কীভাবে একে বিক্রি করতে পারি? জিনের এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মেষশাবকটির ভিডিও পোস্ট করার পরই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওগুলোতে দেখা যায়, বিভিন্ন পরিস্থিতিতে নাটকীয়ভাবে ‘মরে যাওয়ার অভিনয়’ করছে মেষশাবকটি। একাধিক প্ল্যাটফর্মে এসব ভিডিও ইতোমধ্যে এক কোটির বেশি ভিউ পেয়েছে এবং একটি অ্যাকাউন্টেই ৩২ হাজারের বেশি ফলোয়ার জুটেছে। ভাইরাল হওয়ার পর কেউ কেউ মেষশাবকটি কিনতে ১ লাখ ৩০ হাজার ইউয়ান পর্যন্ত প্রস্তাব দিলেও জিন তা প্রত্যাখ্যান করেন। এ দাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার সমান। জিন জানান, তিনি মেষশাবকটি বিক্রি করতে চান না। বরং এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থানীয় বিশেষ পণ্য প্রচারের পরিকল্পনা করছেন। এদিকে আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ জিনের বাড়িতে ভিড় করছেন ‘ড্রামা কুইন’ মেষশাবকটি একনজর দেখার জন্য। অনলাইনে প্রতিদিনই অসংখ্য মানুষ তাকে দেখতে আসার অনুমতি চাইছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা