জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা – বর্ণমালা টেলিভিশন

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ১০:১১ 82 ভিউ
ভেনেজুয়েলা চলতি বছরে তেল উৎপাদন প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে দেশটির জ্বালানি খাত বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন। খবর এএফপির। তিনি বলেন, বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে, ২০২৬ সালের লক্ষ্য হলো অন্তত ১৮ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি করা। বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল। বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যে নতুন আইনের প্রতিশ্রুতি দিয়েছেন, গত বৃহস্পতিবার প্রথম পাঠে তা অনুমোদন পেয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের চাপের ফলে এটির অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই চাপ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি প্রকাশ্যেই তুলে ধরেছেন। আইনটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণব্যবস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে সমাজতান্ত্রিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজ আরও কঠোর করেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা