ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ – বর্ণমালা টেলিভিশন

ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫:০৯ 91 ভিউ
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রোববার (১৮ জানুয়ারি) চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক নুবলে ও বিয়োবিয়ো অঞ্চলে জরুরি অবস্থা (স্টেট অব ক্যাটাস্ট্রোফি) ঘোষণা করেন। এ দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে। দেশটির বন বিভাগ কনাফ জানায়, সারা দেশে অন্তত ২৪টি সক্রিয় দাবানল জ্বলছে। এর মধ্যে সবচেয়ে বড় আগুন লাগে নুবলে ও বিয়োবিয়ো অঞ্চলে। দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপত্তার জন্য প্রায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২৫০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠায় এবং প্রবল বাতাস বইতে থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। একই ধরনের তাপপ্রবাহ ও দাবানলে চলতি মাসে প্রতিবেশী আর্জেন্টিনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা