ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি – বর্ণমালা টেলিভিশন

ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৩ 93 ভিউ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস পরবর্তী একটি ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়া। টস শেষে ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত না মিলিয়েই চলে আসেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টসের পর হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ ‘অনিচ্ছাকৃত’ এবং ‘মনোযোগের ঘাটতি’র কারণে হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত হতে পারেননি। তার বদলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক মনোযোগের ঘাটতির কারণে ঘটেছে। প্রতিপক্ষকে অসম্মান বা অবজ্ঞা করার কোনো উদ্দেশ্যই সেখানে ছিল না।’ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। খেলোয়াড়দেরও ভবিষ্যতে স্পোর্টসম্যানশিপ, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার দায়িত্বের কথা কড়াভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস শেষে দুই দলের প্রতিনিধি হাত মেলাননি। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ