নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
ইসরায়েলের একটি ইয়ানশুফ (ব্ল্যাক হক) সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় খোলা স্থানে অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার আহত এবং ২০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তথ্যসূত্র : শাফাক নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।