স্থগিত হয়ে যেতে পারে বিপিএল – বর্ণমালা টেলিভিশন

স্থগিত হয়ে যেতে পারে বিপিএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ৬:০১ 76 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাতে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বিসিবির একটি সভা আছে। এরপরই বিপিএল চলবে নাকি স্থগিত হবে, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিপিএল গর্ভনিং কাউন্সেলের সদস্য সচিব এমনটাই জানিয়েছেন। বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। দুপুর ১টায় এবং সন্ধ্যা ৬টায় দুটো ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা আন্দোলনের অংশ হিসেবে কোন ম্যাচই খেলতে মাঠে আসেনি। যে কারণে ম্যাচ দুটি স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানায়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবি থেকে অপসারণের নিশ্চয়তা দিলেই তারা ক্রিকেটে ফিরবেন। পরে বোর্ড এক অনলাইন সভা করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুলকে অপসারণ করে। তবে তার পরিচালক পদ বহাল আছে। এরপরই ক্রিকেট বোর্ড থেকে দিনের দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য ক্রিকেটারদের বলা হয়। কিন্তু নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতিতে মন গলেনি ক্রিকেটারদের। জানা গেছে, রাতে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সঙ্গে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি মালিকরা একটি সভা করবেন। এরপরই বিপিএলের ভাগ্য নির্ধারণ হবে। বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল সংবাদ মাধ্যমকে দেশের ক্রিকেটার ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তো তাদের ফি কেটে নেওয়া হয় না। তাদের পেছনে বোর্ড কোটি কোটি অর্থ খরচ করে, তারা কোন ট্রফি জিততে পারে না। টি-২০ বিশ্বকাপে বোর্ড দল না পাঠালে তাহলে ক্রিকেটারদের কেন ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় তিনি বোর্ডকে শরীর এবং ক্রিকেট ও ক্রিকেটারদের অঙ্গ বলে মন্তব্য করেন। তার ওই মন্তব্যে ক্ষুব্ধ হন ক্রিকেটার। বুধবার রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক অনলাইন সংবাদ সম্মেলনে, সব ধরনের খেলা বয়কট করেন। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন শর্ত দেন, নাজমুল বোর্ড থেকে পদত্যাগ করলেই কেবল মাঠে ফিরবেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি